ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

‘অবৈধ অর্থ’ নিয়েছে পিটিআই, রায় পাকিস্তান নির্বাচন কমিশনের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) বিরুদ্ধে অবৈধ তহবিল নিয়ে মামলার রায় দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। রায়ে বলা হয়েছে, পিটিআই বিদেশ থেকে অনুমোদনহীন অর্থ নিয়েছে।

তিন সদস্যের সর্বসম্মত রায়ে বলা হয়েছে, ব্যবসায়ী টাইকুন আরিফ নাকভি ছাড়াও ৩৪ বিদেশি নাগরিক থেকে অর্থ গ্রহণ করেছে পিটিআই। রায়ে আরও বলা হয়েছে, পিটিআই ৮টি অ্যাকাউন্টের মালিকানা প্রকাশ করলেও ১৩টি গোপন রাখে।

পিটিআইয়ের তহবিল নির্বাচন কমিশন কেন জব্দ করবে না এ মর্মে দলটিকে শোকজ নোটিশ দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।

পিটিআইয়ের বিরুদ্ধে মামলাটি করেন দলের প্রতিষ্ঠাতা সদস্য আকবর এস বাবর। ২০১৪ সাল থেকে মামলাটি মুলতবি ছিল। বাবর পিটিআইয়ের বিরুদ্ধে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ তোলেন।

পিটিআই চেয়ার‌ম্যান ইমরান খান পক্ষপাতিত্বের অভিযোগ ‍তুলে পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার রাজার পদত্যাগ দাবি করছেন। ইমরানের অভিযোগ, সিইসি অযোগ্য এবং অসৎ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

‘অবৈধ অর্থ’ নিয়েছে পিটিআই, রায় পাকিস্তান নির্বাচন কমিশনের

আপডেট সময় ১২:৪৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২