ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আত্মরক্ষার্থে বন্দুক রাখার লাইসেন্স পেলেন সালমান খান

আকাশ বিনোদন ডেস্ক :

হত্যার হুমকির পর নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। তাই নিজের কাছে বন্দুক রাখার জন্য অনুমতি চেয়ে আবেদন করেছিলেন তিনি।

অবশেষে আত্মরক্ষার্থে বন্দুক রাখার অনুমতি পেয়েছেন ‘ভাইজান’। মুম্বাই পুলিশ আবেদন মঞ্জুর করে তাকে ‘আর্মস লাইসেন্স’ দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, জুলাই মাসের শেষের দিকে মুম্বাই পুলিশ সদর দফতরে যান সালমান খান। তিনি নিজের ও তার পরিবারের সুরক্ষার জন্য একটি বন্দুক রাখতে চেয়ে আবেদন করেন। একই সঙ্গে ফিজিক্যাল ভেরিফিকেশন করান। সেই পরিপ্রেক্ষিতেই ‘আর্মস লাইসেন্স’ পেলেন এই অভিনেতার।

এদিকে গুঞ্জন রটেছে, নিজের নিরাপত্তার জন্য বুলেটপ্রুফ টয়োটা ল্যান্ড ক্রুজার কিনেছেন সালমান। এই গাড়িতে সম্প্রতি অভিনেতাকে মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে যেতে দেখা গেছে।

গত ২৯ মে পাঞ্জাবের মানসার কাছে ২৮ বছরের গায়ক সিধু মুসেওয়ালাকে গুলি করে হত্যা করা হয়। এর কয়েকদিন পর জুন মাসে সালমান এবং তার বাবা সেলিম খান প্রাণনাশের হুমকি পান। জানা যায়, এই ঘটনার নেপথ্যে রয়েছে গায়ক সিধু মুসেওয়ালার খুনের মামলার অন্যতম আসামী লরেন্স বিষ্ণোই।

মেরে ফেলার হুমকির পরই মুম্বাই পুলিশ সালমানের নিরাপত্তা বাড়িয়ে দেয়। তবে এতেও স্বস্তি পাচ্ছিলেন না এই তারকা, তাই নিজের নিরাপত্তার ব্যবস্থা নিজেই করলেন সালমান খান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আত্মরক্ষার্থে বন্দুক রাখার লাইসেন্স পেলেন সালমান খান

আপডেট সময় ১০:০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২