ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা থাকলেও ইচ্ছা নেই: ইরান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পারমাণবিক বোমা তৈরির কারিগরি ক্ষমতা ইরানের আছে তবে এটা বানানোর কোনো অভিপ্রায় নেই। সোমবার ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি এই মন্তব্য করেছেন।

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান এমন সময় এই মন্তব্য করলেন যখন পরমাণু নিয়ে ইসরায়েলসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে তাদের চরম উত্তেজনা বিরাজ করছে।

আলআরাবিয়ার খবরে বলা হয়েছে, এসলামি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা কামাল খারাজের জুলাইয়ে করা মন্তব্যের পুনর্ব্যক্ত করলেন।

খবরে আরও বলা হয়েছে, পারমাণবিক অস্ত্রের প্রতি ইরানের আগ্রহ আছে, খারাজির মন্তব্য তারই ইঙ্গিত। যদিও ইরান বরাবরই বলে আসছে পারমাণবিক অস্ত্র তৈরির মতো আগ্রহ তাদের নেই।

ইরান ইতোমধ্যে ৬০ ভাগ বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। যেখানে ২০১৫ সালের পারমাণবিক চুক্তির আওতায় ইরানের এর পরিমাণ ছিল ৩.৬৭ শতাংশ। পারমাণবিক বোমা তৈরির জন্য ৯০ শতাংশ ইউরেনিয়াম প্রয়োজন হয়।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে একতরফাভাবে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেয়। ট্রাম্প প্রশাসন ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করে। এসব ঘটনার জেরে ইরান পরমাণু সমৃদ্ধকরণ শুরু করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা থাকলেও ইচ্ছা নেই: ইরান

আপডেট সময় ০৪:৫৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২