ঢাকা ১২:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হিন্দু গণকবরের বিষয়ে মিয়ানমারের কাছে বিচার প্রত্যাশা ভারতের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারে রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যে হিন্দু গণকবর বিষয়ে দেশটির কাছে বিচার আশা করছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। এর আগে, গত সপ্তাহে রাখাইনে হিন্দু রোহিঙ্গাদের গণকবর খুঁজে পাওয়ার কথা জানায় মিয়ানমার সেনাবাহিনী। ওই গণকবরে ৪৫টি মরদেহ ছিলো বলে জানায় তারা।

এতে তীব্র নিন্দা জানিয়ে ঘটনাটি খতিয়ে দেখতে মিয়ানমারকে আহ্বান জানিয়েছে ভারত। এছাড়াও দেশটির কাছে এর উপযুক্ত বিচারও চাইছে তারা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভীশ কুমার বলেন, মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির দফতর থেকে প্রকাশিত বিবৃতির মাধ্যমে জানতে পেরেছি, গণকবরের সব লাশ হিন্দু সম্প্রদায়ের লোকদের। এই অপরাধের সঙ্গে জড়িতদের সরকার বিচারের আওতায় আনতে পারবে বলে আমরা আশা করছি। সংশ্লিষ্টদের পরিবারকে নিরাপত্তাসহ সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে হবে সরকারকে।

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে ভারতের ‘খুব নিবিড়’ যোগাযোগ রয়েছে বলে জানান তিনি। মানবতাকে হুমকির মুখে ফেলে দেয়া চলমান এই রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধানও চেয়েছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হিন্দু গণকবরের বিষয়ে মিয়ানমারের কাছে বিচার প্রত্যাশা ভারতের

আপডেট সময় ০১:৫১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০১৭