ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও জ্বালানি নিয়ে লুকোচুরি করছে সরকার: জামায়াত আমির সৌদিতে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের যুবক নিহত নুরকে মন্ত্রীত্ব থেকে সরাতে ষড়যন্ত্র করছে দলের মধ্যে লুকিয়ে থাকা জামায়াত-শিবির:অভিযোগ রাশেদ খাঁনের পূর্বাচলে স্টেডিয়ামের কাজ শুরু করতে চান তামিম বাংলাদেশকে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এনসিপি থেকে আরও এক নেত্রীর পদত্যাগ হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী সরকার গত ২ মাসে জনগণের আস্থা অর্জন করেছে : প্রেস সচিব সংসদ বয়কটে ক্ষতিগ্রস্ত গণতন্ত্র, অধিকার বঞ্চিত জনগণ : স্পিকার হরমুজ প্রণালীতে ট্যাংকারে গুলি ইরানি বাহিনীর, ঝুঁকিতে যুদ্ধবিরতি

‘শিশুদের করোনা টিকা দেওয়া শুরু হবে ঢাকা থেকে’

আকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার খুরশিদ আলম জানিয়েছেন, করোনা প্রতিরোধে প্রাথমিকভাবে ৫-১২ বছর বয়সী শিশুদের করোনা টিকা দেওয়া শুরু হবে ঢাকা থেকে।

সোমবার (১ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পক্ষকাল ব্যাপী সেবাপক্ষ পালনের কর্মসূচীর উদ্বোধনকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডা. খুরশিদ আলম বলেন, শিশুদের টিকা দান বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিস্তারিত জানাবেন। আমি এটুকু বলতে পারি যে- আমাদের কাছে এ মুহূর্তে যে পরিমাণ শিশুদের টিকা রয়েছে, তাতে দেশের সব শিশুদের টিকা দেওয়া সম্ভব নয়। কাজেই আমরা ঢাকা শহরের একটি কেন্দ্রে প্রাথমিকভাবে টিকা দেওয়া শুরু করবো। কিছুদিন পর্যবেক্ষণ করবো, তারপর আমাদের হাতে টিকা আসলে শিশুদের টিকা কার্যক্রম এগিয়ে নিয়ে যাবো।

তিনি বলেন, টিকার জন্য আমরা রেজিস্ট্রেশন করতে বলেছি। স্কুল থেকে আমাদের রেজিস্ট্রেশন করে টিকার পরিমাণ জানালে আমরা স্কুলে গিয়ে টিকা দিয়ে আসবো। এটা একটা বিশেষ টিকা, এটা চাইলেই সব সময় পাওয়া যায়না। এ টিকা দেওয়া, সংরক্ষণ এবং সিরিঞ্জ সব কিছুই আলাদা। তাই আমরা একটি টিকাও নষ্ট হতে দিতে পারিনা। আমাদের চেষ্টা থাকবে এ টিকার সর্বোচ্চ ব্যবহার।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সেবা পক্ষ হিসেবে ১ থেকে ১৫ আগস্ট বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়, ব্লাড সুগার পরিমাপ, ব্লাড প্রেসার পরিমাপ, স্বেচ্ছায় রক্তদান, বিভিন্ন সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধক সচেতনতা কর্মসূচি, হৃদরোগ, লিভার রোগ, স্ট্রোক, জরায়ু ক্যান্সার ইত্যাদি রোগ স্ক্রিনিং কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এছাড়া বিভিন্ন বিভাগ ও ইউনিটে বিভাগ ভিত্তিক স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্য বিষয়ক কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ফজলুল কবির, সহকারী পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হুদাসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ডাক্তার এবং নার্সরা।

Tag :
আপলোডকারীর তথ্য

হাম ও জ্বালানি নিয়ে লুকোচুরি করছে সরকার: জামায়াত আমির

‘শিশুদের করোনা টিকা দেওয়া শুরু হবে ঢাকা থেকে’

আপডেট সময় ০১:৩০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২