ঢাকা ০১:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৫০ হাজার টাকায় অন্যের পরীক্ষা দিতেন মিজান

আকাশ জাতীয় ডেস্ক: 

৫০ হাজার টাকা চুক্তিতে প্রক্সি দিতে গিয়ে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হাতে আটক হয়েছেন মিজানুর রহমান মিজান নামে এক ভুয়া পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (২৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি লালমনিরহাটের তিস্তা ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শাহরীয়ার হাসান।

আটক মিজান ঠাকুরগাঁও সদর উপজেলার সিন্দুরনা গ্রামের খলিফা রহমানের ছেলে। তিনি বিপিএড পরীক্ষার্থী ছিলেন।

লেফটেন্যান্ট কর্ণেল শাহরীয়ার হাসান বাংলানিউজকে জানান, বিজিবিতে সৈনিক পদে নিয়োগ চলছে। এর অংশ হিসেবে বুধবার (২৭ জুলাই) গাইবান্ধা জেলার প্রার্থীদের লিখিত পরীক্ষা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানিতে অবস্থিত বিজিবি ৬১ ব্যাটালিয়নের তিস্তা-২ এ অনুষ্ঠিত হয়। এতে 99GD080896 রোল নম্বরের সারোয়ার মণ্ডল সজিবের হয়ে লিখিত পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে আসে‌ন মিজান। এ সময় বিষয়টি বুঝতে পেরে ভুয়া পরীক্ষার্থী হিসেবে তাকে আটক করে বিজিবি।

পরে বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজান স্বীকার করেন যে ৫০ হাজার টাকা চুক্তিতে অন্যের হয়ে পরীক্ষায় অংশ নেন তিনি। তার সঙ্গে জড়িত দালাল চক্রটির তথ্যও বিজিবিকে দেয় মিজান।

এ ঘটনায় প্রক্সি দেওয়ার অপরাধে মিজান ও দালাল চক্রটির বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে পুলিশে সোপর্দ করেছে বিজিবি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৫০ হাজার টাকায় অন্যের পরীক্ষা দিতেন মিজান

আপডেট সময় ১১:৩২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২