ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি বাংলাদেশে নীতির অনিশ্চয়তা আমাদের ভয়ের কারণ: ব্রুনাইয়ের রাষ্ট্রদূত চবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার অবস্থান কর্মসূচি যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় আট শিশু নিহত এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার বিগত সরকারের দুর্নীতির কারণে হাতুড়ির টোকায় বর্তমান স্বাস্থ্যখাত পুনর্গঠন কঠিন স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ নিরাপত্তা নিয়ে শঙ্কা, দ্বিতীয় দফার বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

নিখোঁজের ২ দিন পর শিশুর লাশ উদ্ধার, ভাবি আটক

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নয়াগাঁও গ্রামে নিখোঁজের দুদিন পর হুমায়ারা (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে নয়াগাঁও এলাকার নদীর পাশে ঝোঁপ থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় বৈশাখী আক্তার নামে এক নারীকে আটক করেছে পুলিশ। আটক বৈশাখী আক্তার নিহত শিশু হুমায়ারার ভাবি।

নিহত হুমায়ারা উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের দুলাল মিয়ার মেয়ে। সে নাগেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের দুলাল মিয়ার মেয়ে হুমায়ারা গত মঙ্গলবার সকাল ১১টা দিকে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান না পেয়ে তার বাবা ওইদিন সন্ধ্যায় সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় নদীর তীরবর্তী স্থানে মাটি চাপা দেওয়া অবস্থায় নিখোঁজ হুমায়ারার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়৷ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে।

এদিকে পরিবারের লোকজন এ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুললে নিহত হুমায়ারার ভাবি বৈশাখী আক্তারকে পুলিশ আটক করে। এ হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে বলে সন্দেহ করেছেন নিহতের মা ও পরিবারের সদস্যরা।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ধারণা করা হচ্ছে শিশুটি হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের ভাবিকে আটক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি

নিখোঁজের ২ দিন পর শিশুর লাশ উদ্ধার, ভাবি আটক

আপডেট সময় ০৬:১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২