ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র দখলে নিয়েছে রাশিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র অক্ষত অবস্থায় দখলে নিয়েছে রুশ বাহিনী। তারা সোভিয়েত আমলের ভুলেহিরস্ক কয়লা বিদ্যুৎকেন্দ্র অক্ষত অবস্থায় দখল করেছে বলে জানিয়েছে রুশ বাহিনী।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেকসি আরেস্টোভিচ এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা আরেস্টোভিচ বলেন, দক্ষিণে রাশিয়ার পুনরায় সেনা মোতায়েন আক্রমণাত্মক থেকে কৌশলগত আত্মরক্ষামূলক অবস্থান হিসেবে দেখা হচ্ছে। মেলিতোপোল, জাপোরিঝঝিয়া ও খেরসন অঞ্চলে পুনরায় সেনা মোতায়েন করা হচ্ছে। দক্ষিণাঞ্চলীয় খেরসন শহর পুনর্দখলে নিজেদের ইচ্ছার কথা প্রকাশ্যে জানিয়েছে ইউক্রেন। হামলার শুরুর দিকেই রুশ বাহিনীর হাতে শহরটির পতন হয়েছিল।

এর আগে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সচিব ওলেকসি দানিলভ এক টুইটবার্তায় জানিয়েছেন, খেরসন অঞ্চলে ‘সর্বোচ্চসংখ্যক সেনা’ জড়ো করছে রাশিয়া। তবে এ নিয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

গত ২৪ ঘণ্টায় দক্ষিণে ৬৬ শত্রু সেনাকে হত্যা, তিনটি ট্যাংক ও অস্ত্রের দুটি মজুত ধ্বংসের দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। তারা আরও জানায়, মাইকোলাইভে মাল্টিপল রকেট লঞ্চার দিয়ে হামলা চালিয়েছে রুশ বাহিনী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র দখলে নিয়েছে রাশিয়া

আপডেট সময় ০১:২৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২