ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

যুদ্ধের মধ্যে ভোগের প্রচ্ছদে স্ত্রীসহ জেলেনস্কি, মিশ্র প্রতিক্রিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলার মধ্যেই বিশ্বখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ভোগের প্রচ্ছদের জন্য ছবি তুললেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তার স্ত্রী ওলেনা জেলেনস্কা। শুধু তাই না ভোগের কাছে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের প্রেমের গল্প শুনিয়েছেন ইউক্রেনের ফার্স্টলেডি।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন নেটিজেনরা।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। ১৫০ দিনের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ।

ভোগ তার সর্বশেষ ডিজিটাল কভারে জেলেনস্কির স্ত্রীর একটি ছবি পোস্ট করেছে। তারা ওই ছবিকে সাহসিকরা প্রতিকৃত বলে আখ্যায়িত করে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভোগের পক্ষ থেকে জানানো হয়, ইউক্রেনের যুদ্ধ নতুন একটি জটিল পর্যায়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেশটির ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা একজন গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠেছেন।

সাক্ষাৎকারে জেলেনস্কা জানা, হাইস্কুলে থাকার সময় তার স্বামীর সঙ্গে তার পরিচয় হয়। তখন তারা দক্ষিণ-পূর্ব ইউক্রেনের ক্রিভি রিহতে থাকতেন। বিশ্ববিদ্যালয় জীবন থেকে জেলেনস্কির সঙ্গে প্রেম শুরু করেন ওলেনা জেলেনস্কা।

ভোগ জানায়, এই সাক্ষাৎকারটি অক্টোবরে প্রকাশিত হবে।

এদিকে এমন ছবি প্রকাশের পর অনেকে এর প্রশংসা করেছেন। আবার অনেকেই যুদ্ধের মধ্যে ম্যাগাজিনের জন্য এমন ছবি তোলায় জেলেনস্কি ও তার স্ত্রীর সমালোচনা করেছেন।

টুইটারে একজন ব্যবহারকারী লিখেছেন, হয় আপনি শত্রুকে গুলি করুন নাহলে ভোগ দ্বারা গুলিবিদ্ধ হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

যুদ্ধের মধ্যে ভোগের প্রচ্ছদে স্ত্রীসহ জেলেনস্কি, মিশ্র প্রতিক্রিয়া

আপডেট সময় ১১:৩৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২