ঢাকা ০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চীনের প্রতিক্রিয়া নিয়ে ‘চিন্তিত’, উভয় সংকটে যুক্তরাষ্ট্র

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি আগামী মাসে তাইওয়ান সফরে যাওয়ার পরিকল্পনা করেছেন।

কিন্তু পেলোসির এ সফর নিয়ে চিন্তিত খোদ বাইডেন প্রশাসন। তাদের শঙ্কা, ন্যান্সি পেলোসি তাইওয়ানে গেলে বিষয়টিকে ‘সীমা অতিক্রম’ হিসেবে বিবেচনা করবে চীন এবং এ থেকে বের হওয়া যাবে না।

গত সপ্তাহে প্রেসিডেন্ট বাইডেন নিজে জানান, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ন্যান্সি পেলোসির এ সফরের বিরোধীতা করছে।

সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সদস্যরা যেখানে খুশি সেখানে যেতে পারবেন। কিন্তু বাইডেন প্রশাসনের শঙ্কা, পেলোসি তাইওয়ান গেলে ক্ষীপ্ত হতে পারে চীন।

জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের চায়না বিষয়ক প্রধান বিশেষজ্ঞ রবার্ট সাটার বলেছেন, বর্তমানে বিষয়টি নিয়ে উভয় সঙ্কটে আছে যুক্তরাষ্ট্র প্রশাসন। কারণ যদি তারা পিছিয়ে যায়। যদি তারা ন্যান্সি পেলোসিকে তাইওয়ান যেতে নিরুৎসাহিত করেন তাহলে মনে হবে তারা দুর্বল, তারা চীনের কাছে নতি স্বীকার করেছে।

তিনি আরও বলেন, চীন কংগ্রেস সদস্যদের তাইওয়ানে যাওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন সময় আপত্তি জানিয়েছে। কিন্তু এবার মনে হচ্ছে এটি নিয়ে তারা খুব সিরিয়াস।

তিনি আরও বলেন, চীন এবার খুব সম্ভবত সিদ্ধান্ত নিয়েছে, পেলোসি যদি সত্যিই তাইওয়ানে আসেন তাদের এবার কিছু একটা করতে হবে।

এদিকে ন্যান্সি পেলোসি তার সফরের ব্যাপারে এখনো কোনো ঘোষণা না দিলেও তিনি বলেছেন, আমাদের দেখাতে হবে তাইওয়ানের প্রতি আমাদের সমর্থন আছে।

তবে যুক্তরাষ্ট্রের সাবেক নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর বাদ দেওয়াই উচিত।

এর আগে সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লাও জিঝিয়ান বলেছিলেন, পেলোসি তাইওয়ানে আসলে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার জন্য যুক্তরাষ্ট্র দায়ী থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চীনের প্রতিক্রিয়া নিয়ে ‘চিন্তিত’, উভয় সংকটে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৯:৫৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২