ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইউক্রেনে যুদ্ধ থামাতে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এরদোগান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইউক্রেন ও রাশিয়ার মধ্য চলামান যুদ্ধ থামাতে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

ইস্তানবুলে ইবনে হালদুন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খবর ইয়েনি সাফাকের। এরদোগান বলেন, এ আঞ্চলের শান্তি বজায় রাখতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ দ্রুত থামানোর প্রয়োজন।

এ দুই দেশের কাছে সবচেয়ে বিশ্বস্ত দেশ তুরস্ক। এ কারণেই যুদ্ধ থামাতে প্রথম থেকেই মধ্যস্থতার ভূমিকায় রয়েছে তুরস্ক। বিশেষ করে গত শুক্রবার খাদ্যশস্য রপ্তানি নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্বাক্ষরিত চুক্তিরও মধ্যস্থতা করেছে তুরস্ক।

এরদোগান বলেন, কৃষ্ণ সাগরকে যুদ্ধের বাইরে রাখতে হবে। কারণ এ সাগর দিয়ে রাশিয়া ও ইউক্রেনের খাদ্যশস্য থেকে শুরু করে সার ও জ্বালানি তেল গোটা বিশ্বে রপ্তানি হয়ে থাকে।

তাই বৈশ্বিক চাহিদার জোগান ঠিক রাখতে কৃষ্ণ সাগরকে যুদ্ধের বাইরে রাখতে হবে এবং দ্রুত দুদেশের যুদ্ধ বন্ধ করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইউক্রেনে যুদ্ধ থামাতে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এরদোগান

আপডেট সময় ০১:২১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২