ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরাইলির সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি, বহিষ্কৃত হলেন মন্ত্রী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বাহরাইনের সংস্কৃতি মন্ত্রী শেখা মাই বিন্তে মোহাম্মদ আল খলিফাকে বহিষ্কার করেছে দেশটির সরকার।

মধ্যপ্রাচ্যের গণমাধ্যম মিডল ইস্ট আই দোহা নিউজের বরাতে জানিয়েছে, একটি অনুষ্ঠানে বাহরাইনে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূতের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান সংস্কৃতি মন্ত্রী। এ কারণে তাকে বহিষ্কার করেছে দেশটির সরকার।

আব্রাহাম চুক্তির মাধ্যমে ২০২০ সালে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। কিন্তু ইসরাইলের সঙ্গে সম্পর্ক গড়ার বিরোধী ছিলেন সংস্কৃতি মন্ত্রী শেখা মাই বিন্তে মোহাম্মদ আল খলিফা।

ঘটনাটি ঘটে গত ১৬ জুন। এদিন বাহরাইনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত স্টেফেন বান্ডির বাবার মৃত্যু উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে যান বাহরাইনের সংস্কৃতি মন্ত্রী ও ইসরাইলের রাষ্ট্রদূত। যখন তাকে ইসরাইলের রাষ্ট্রদূতের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় তখন তিনি হাত মেলাতে অস্বীকৃতি জানান এবং তিনি তখনই ওই অনুষ্ঠান থেকে বের হয়ে যান। যাওয়ার আগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বলে যান, তিনি এ অনুষ্ঠানে যে এসেছেন সেটির কোনো ছবি প্রকাশ না করা হয়।

এর কয়েকদিন পরই তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

এদিকে ২০২০ সালে বাহরাইন ছাড়াও আরব আমিরাত, সুদান ও মরক্কো ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। এটির মধ্যে মধ্যস্থতা করেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরব দেশগুলো সিদ্ধান্ত নিয়েছিল, ফিলিস্তিনিদের তাদের অধিকার ও প্রাপ্য বুঝিয়ে না দিয়ে কখনো ইসরাইলের সঙ্গে সম্পর্ক করবে না। কিন্তু সেটি তারা ভঙ্গ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইসরাইলির সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি, বহিষ্কৃত হলেন মন্ত্রী

আপডেট সময় ০৯:৫৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২