ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাশিয়া নয়, যুক্তরাষ্ট্রকে যেদিকে ‘নজর’ দিতে বলল চীন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়াকে সন্ত্রাসবাদের তকমা না দিয়ে যুক্তরাষ্ট্রকে অন্যদিকে নজর দিতে বলেছে চীন। রাশিয়ার সংবাদমাধ্যম তাস সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান সোমবার বলেছেন, সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকদের তালিকায় রাশিয়াকে অন্তর্ভুক্ত করার জন্য কাজ না করে শান্তির জন্য রাশিয়া-ইউক্রেনীয় সংলাপের ব্যাপারে যুক্তরাষ্ট্রের সহায়তা করা উচিত।

রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করার ক্ষেত্রে মার্কিন সরকারের মতবাদকে বেইজিংয়ের কর্মকর্তারা কিভাবে দেখছে প্রশ্ন করা হয়েছে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের উচিত রাশিয়া-ইউক্রেনের শান্তি আলোচনাকে এগিয়ে নেওয়ার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করা। ইউক্রেনের সঙ্কটের রাজনৈতিক নিষ্পত্তির জন্য ওয়াশিংটনের পদক্ষেপ নেওয়া উচিত।

চীনের এই কূটনীতিক আরও বলেন, বেইজিং একটি শান্তি চুক্তিকে ইউক্রেনে উত্তেজনা কমানোর একমাত্র কার্যকর উপায় হিসেবে দেখে।

এ ব্যাপারে তিনি জোর দিয়ে বলেন, ওয়াশিংটনের আরও পদক্ষেপ নেওয়া উচিত যা একটি রাজনৈতিক নিষ্পত্তিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

এর আগে, মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনে সঙ্গে ফোনালাপের সময় বলেন, যদি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়াকে ইউক্রেনের পরিস্থিতির জন্য সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে ঘোষণা না করে, তবে আইন প্রণয়ন শাখা সেই কাজটি করবে।

পলিটিকো পত্রিকার মতে, দুই রাজনীতিবিদ গত সপ্তাহে এই বিষয় নিয়ে আলোচনা করেছেন।

এর জবাবে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, ক্রেমলিন এই পরিকল্পনাকে একদমই ইতিবাচক হিসেবে দেখছে না। যদিও রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ককে আরও খারাপ করতে পারে, এমন কিছু করা খুব কঠিন বলেও জোর দেন পেসকভ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাশিয়া নয়, যুক্তরাষ্ট্রকে যেদিকে ‘নজর’ দিতে বলল চীন

আপডেট সময় ০৯:২৮:২২ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২