ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাশিয়ার বিরুদ্ধে কঠিন হুশিয়ারি দিল ইসরাইল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়া একটি ইহুদি সংস্থা বন্ধের জন্য মস্কো এবং তেলআবিবের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কে মারাত্মক প্রভাব পড়বে বলে হুশিয়ারি দিয়েছেন ইসরাইলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ।

রোববার ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে এ হুশিয়ারি দিয়েছেন তিনি।

টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি স্থানীয় আইন লঙ্ঘনের কারণে ইহুদীবাদী সংস্থাটিকে রাশিয়ার আইন মন্ত্রণালয় বন্ধ করে দেয়। সংস্থাটি রাশিয়ার ইহুদি সম্প্রদায়ের লোকজনকে অভিবাসী হিসেবে ইসরাইলে যাওয়ার বিষয়ে উৎসাহিত করে থাকে।

প্রধানমন্ত্রী লাপিদ বলেন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক ইসরাইলের কাছে গুরুত্বপূর্ণ। রাশিয়ায় ইহুদি সম্প্রদায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। প্রতিটি কূটনৈতিক আলোচনায় মস্কোর সঙ্গে এ বিষয়টি আলোচিত হয়ে থাকে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি সপ্তাহের গোড়ার দিকে মস্কোর একটি আদালত বলেছিলেন, তারা আইন মন্ত্রণালয় থেকে একটি অনুরোধ পেয়েছে, যাতে বলা হয়েছে— রাশিয়ায় ইসরাইলের এই সংস্থাটি বন্ধ করা দরকার।

ইসরাইলের এই সংস্থাটির বিরুদ্ধে মূল অভিযোগ কী, সেটি প্রকাশ করা হয়নি, তবে ইসরাইলের গণমাধ্যম জানিয়েছে, সংস্থাটি চলতি মাসের প্রথম দিকে রাশিয়ার আইন মন্ত্রণালয় থেকে সতর্কবার্তা পেয়েছিল, তারা তথ্য সংগ্রহ ও সংরক্ষণের ক্ষেত্রে আইন লঙ্ঘন করেছে। বিষয়টি নিয়ে আদালতে শুনানির আগেই ইসরাইলের ওই ইহুদি সংস্থাটি বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার আদালতে শুনানির কথা ছিল।

সংস্থাটি বন্ধের পর উদ্ভূত পরিস্থিতিতে ইসরাইল জানিয়েছে, তারা এ ব্যাপারে রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য দ্রুত একটি কূটনৈতিক প্রতিনিধি পাঠাতে প্রস্তুত রয়েছে, যাতে সংস্থাটির কাজ অব্যাহত থাকে। রোববার ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রতিনিধিদল পাঠানোর ব্যাপারে তেলআবিবের প্রস্তুতির কথা নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গেই তেলআবিব মস্কোয় প্রতিনিধিদল পাঠাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার বিরুদ্ধে কঠিন হুশিয়ারি দিল ইসরাইল

আপডেট সময় ০৬:৪১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২