ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৬ বছরের শিশুকে ধর্ষণ!

আকাশ জাতীয় ডেস্ক: 

সাতক্ষীরার শ্যামনগরে ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের ভামিয়া গ্রামে খাবারের প্রলোভন দেখিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে প্রতিবেশী ১০ শ্রেণির এক ছাত্র তাকে ধর্ষণ করে।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটেছে। পরে রোববার (২৪ জুলাই) শ্যামনগর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন নির্যাতিত শিশুর বাবা।

এদিকে নির্যাতিতা মিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার তাকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিশুটির বাবা জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে পাশবিক নির্যাতন চালায় প্রতিবেশী ১০ম শ্রেণির এক ছাত্র। রাতে অবস্থার অবনতি হওয়ায় পরের দিন সকালে জিজ্ঞাসাবাদের পর শিশুটি মায়ের কাছে এ ঘটনা প্রকাশ করে। পরবর্তীতে তাকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, অভিযুক্তের পরিবারের সদস্যরা নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় শুরুতে তারা বিষয়টি প্রকাশ করেনি। রোববার দুপুর ১২টার দিকে তিনি নিজে বাদী হয়ে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ করেছেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৬ বছরের শিশুকে ধর্ষণ!

আপডেট সময় ১১:১৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২