ঢাকা ১০:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর ব্যাংক থেকে ১২ লাখ টাকা তুলতে গিয়ে মা-ছেলে নিখোঁজ এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান যাকাত ডেটাবেইজ ও ‘ যাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর সময় চাহিয়া লজ্জা দিবেন না, সংসদ সদস্যদের স্পিকার

স্ত্রীকে পিটিয়ে হত্যা, ২০ বছর পর ফাঁসির আদেশ

আকাশ জাতীয় ডেস্ক:

জয়পুরহাটের পাঁচবিবিতে স্ত্রীকে হত্যা মামলার ২০ বছর পর নয়ন মণ্ডল (৪৭) নামে এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম সারোয়ার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত নয়ন মণ্ডল পাঁচবিবির গোহারা দামপাড়া গ্রামের আনসের আলীর ছেলে।

জয়পুরহাটের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ২০০২ সালের ১০ নভেম্বর সকালে নয়ন মণ্ডল তার স্ত্রী রেশমা বেগমকে লাঠি দিয়ে বেদম পেটান ও তার বুকে লাথি মারেন। ওই দিন বিকালেই রেশমার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে নয়ন মণ্ডলকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে ২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আদালত রোববার এ রায় দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে পিটিয়ে হত্যা, ২০ বছর পর ফাঁসির আদেশ

আপডেট সময় ০৯:৩৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২