ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২০ মাসে সর্বনিম্ন ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত ২০ মাসে নিচের দিকে নেমেছে। এখন পর্যন্ত ৭ দশমিক ৫ বিলিয়ন ডলার কমে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৫৭২ দশমিক ৭ বিলিয়ন ডলারে গিয়ে ঠেকেছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গত ১৫ জুলাই শেষ হওয়া সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৫৭ হাজার ২০০ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের (আরবিআই) সবশেষ তথ্য অনুযায়ী এটি গত ২০ মাসের মধ্যে সর্বনিম্ন।

শনিবারের (২৩ জুলাই) ওই প্রতিবেদনে আরও বলা হয়, গত ২০২০ সালের শেষ প্রান্তিকে ভারতীয় রিজার্ভের পরিমাণ ছিল ৫৭২ বিলিয়ন মার্কিন ডলার। ২০২১ সালের শেষ প্রান্তিকে দেশটিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় ৬৪ হাজার ২০০ কোটি ডলারে।

পরে বৈদেশিক মুদ্রা ডলারের দাম স্থিতিশীল রাখতে ভারতীয় রিজার্ভ ব্যাংক ৫ হাজার কোটি ডলার বাজারে ছাড়ে। যে কারণে রিজার্ভের পরিমাণ কমে যায়।

কেন্দ্রীয় ব্যাংক রুপি বাজার স্থিতিশীল রাখার জন্য ‘জিরোটলারেন্স’ নীতিতে রয়েছে। পরিমাণে কিছুটা কম হলেও বৈদেশিক মুদ্রার পর্যাপ্ত রিজার্ভ রয়েছে বলে মন্তব্য করেছেন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

২০ মাসে সর্বনিম্ন ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

আপডেট সময় ০১:৩৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২