ঢাকা ০৬:১২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অসুস্থ শরীরে ‘পরাণ’ দেখতে এসে কাঁদলেন পরীমনি

আকাশ বিনোদন ডেস্ক :

এবার ঈদে মুক্তি পেয়েছে তিনটি সিনেমা। এগুলো হলো অনন্ত ও বর্ষা অভিনীত এবং ইরানী নির্মাতা মুস্তফা অতাশ জমজম পরিচালিত বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনার সিনেমা ‘দিন : দ্য ডে’, বিদ্যা সিনহা মিম-শরীফুল রাজ-ইয়াশ রোহান অভিনীত রায়হান রাফি পরিচালিত ‘পরান’ ও পূজা চেরী-জিয়াউল রোশান অভিনীত অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’।

রায়হান রাফি পরিচালিত ‘পরান’ নামের এই সিনেমাটিতে বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ ও ইয়াশ রোহানের অভিনয় প্রশংসিত হচ্ছে। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সফলতা নিয়ে চলছে সিনেমাটি।

স্বামী শরীফুল রাজ অভিনীত ‘পরাণ’ সিনেমা দেখতে শনিবার রাজধানীর মিরপুরের সনি স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে হাজির হন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। এদিন সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনী হয়। সেখানে ৮ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় হাজির হন পরী।

শনিবারের এই বিশেষ প্রদর্শনীতে কেবল পরীমণি নন, সিনেমা অঙ্গনের আরও অনেক তারকা এসেছেন। এর মধ্যে আছেন নিয়েছেন ৯০ দশকের জনপ্রিয় নায়িকা শাবনাজ, এ প্রজন্মের চিত্রনায়ক আরিফিন শুভ, অভিনেতা মিশা সওদাগর, সিয়াম আহমেদ, ইয়াশ রোহান, নিরব হোসেন, বিদ্যা সিনহা মিম, মাহিয়া মাহি, প্রার্থনা ফারদিন দীঘি, পূজা চেরিসহ অনেকে।

কয়েকদিন আগেই সামাজিকমাধ্যমে শরিফুল রাজ জানিয়েছিলেন, স্ত্রী পরীমনির সঙ্গে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখবেন।

সিনেমা দেখা শেষে আবেগপ্রবণ হয়ে স্বামী রাজকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন পরীমণি। কান্না থামিয়ে পরে বললেন, ‘সবাই রাজের কথা বলছে, চারিদিকে আলোচনা। সেই খুশিতে কান্না চলে এসেছে।’

২০২১ সালের ১৭ অক্টোবর প্রেমের সাতদিনের মাথায় গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজ ও পরীমনি। পরে চলতি বছরের ১০ জানুয়ারি নিজের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে মা হওয়ার খবর জানান পরীমনি। সেদিন সন্তানসম্ভবা হওয়ার খবরের সঙ্গে নিজেদের বিয়ের কথাও প্রকাশ্যে আনেন পরীমনি-রাজ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অসুস্থ শরীরে ‘পরাণ’ দেখতে এসে কাঁদলেন পরীমনি

আপডেট সময় ১০:৪৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২