ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

আগে ভোট হতো উৎসব নিয়ে, এখন ভোট কেন্দ্রে কুকুর বসে থাকে : ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক: 

আগে উৎসব নিয়ে ভোট হতো আর এখন ভোট কেন্দ্রে কুকুর বসে থাকে বলে মন্তব্য করেছেন বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দেশের বর্তমান সংকট থেকে পরিত্রাণের একমাত্র উপায় সরকারের পদত্যাগ ও জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর।

শনিবার দুপুরে বিদেশি গণমাধ্যমের সংগঠন (ওকাব) এর মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।

বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদনে সরকার ব্যর্থ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিদ্যুতের অভাবে বন্ধ হতে বসেছে দেশের সার কারখানা, যার প্রভাব পড়বে দেশের খাদ্য উৎপাদনে।

তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশের শিক্ষা ব্যবস্থা যে ধ্বংসের দ্বারপ্রান্তে তারই বহিঃপ্রকাশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের ঘটনা।

এসময় মির্জা ফখরুল অভিযোগ করেন, গত নির্বাচনে বিএনপিকে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে আওয়ামী লীগ। তাই নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে সোচ্চার তারা। ফখরুল হুঁশিয়ারি দিয়ে বলেন, আসছে আন্দোলনে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তৈরি হলে সে জন্য সরকারই দায়ী থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

আগে ভোট হতো উৎসব নিয়ে, এখন ভোট কেন্দ্রে কুকুর বসে থাকে : ফখরুল

আপডেট সময় ০৫:২০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২