ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

দেশে রিজার্ভের অভাবে তেল কেনা যাচ্ছে না : দুদু

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে রিজার্ভের অভাবে তেল কেনা যাচ্ছে না, বিদেশ থেকে কোনো কিছু আমদানি করা যাচ্ছে না। এই সংকটের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে, হাসপাতাল বন্ধ হয়ে যেতে পারে, নিদারুণ এক সংকটের দিকে যাচ্ছে দেশ।

জাতীয় প্রেসক্লাবের সামনে শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে গ্যাস, বিদ্যুৎ সংকটের সমাধান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধনে তিনি এ কথা বলেন।

দুদু বলেন, সরকারকে বলবো পদত্যাগ করেন, তত্ত্বাবধায়ক সরকার দেন। নিরপেক্ষ নির্বাচন হলে আমাদের দল যত ভোট পাবে, তা ৭০ এর নির্বাচনকেও অতিক্রম করবে।

দুদু আরও বলেন, সরকার এখনো বলছে এটা সাময়িক। কিন্তু এ দেশের সকল অর্থনীতিবিদ বলছে, এক ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ। আমরা শুধু ব্যক্তিগতভাবে মনে করি না, দলগতভাবে মনে করি না, বিশ্বের কাছ থেকে, এদেশের জনগণের কাছ থেকে যে খবর পাই এতে বোঝা যায়, এই সরকার আর বেশি দিন থাকতে পারবে না।

তিনি বলেন, গণতন্ত্রের জন্য এদেশের মানুষ এক সাগর রক্ত দিয়েছে। সেই গণতন্ত্র এখন আর নেই। ভোটের অধিকার নেই। দুর্নীতিতে বাংলাদেশ সারা বিশ্বে অন্যতম স্বীকৃতি পেয়েছে। এই সরকারের আমলে এত দুর্নীতি হয়েছে গত ৫০ বছরে এরকম দুর্নীতি অন্য কোনো সরকারের আমলে দেশের জনগণ দেখেনি।

সভায় আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে বিএনপির নির্বাহী কমিটির সদস্যা আবু নাছের মোহাম্মদ রহমাতুল্লাহ, জিনাফের সভাপতি মিয়া মো. আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, জাতীয় দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনির প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

দেশে রিজার্ভের অভাবে তেল কেনা যাচ্ছে না : দুদু

আপডেট সময় ০৫:০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২