ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

১৫ হাজার বাংলাদেশি কর্মী নেবে গ্রিস, পার্লামেন্টে প্রস্তাব পাস

আকাশ জাতীয় ডেস্ক: 

পাঁচ বছরের জন্য মোট ১৫ হাজার বাংলাদেশি কর্মীকে ভিসা দেবে গ্রিস। এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তির অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট।

বাংলাদেশ ও গ্রিসের মধ্যে কয়েক মাস ধরে আলোচনা চলার পর চলতি বছরের ৯ ফেব্রুয়ারি একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে পাঁচ বছরে ১৫ হাজার মৌসুমি কর্মী নেওয়ার কথা ছিল। কিন্তু তা বাস্তবায়নের জন্য পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন ছিল। অবশেষে বুধবার প্রস্তাবটি সর্বসম্মতিতে পাস হয়েছে।

দেশটির অভিবাসন ও শরণার্থী বিষয়ক মন্ত্রী নোতিস মিতারাচি টুইটে এ খবর নিশ্চিত করেছেন।

চুক্তি অনুযায়ী গ্রিস সরকার প্রতি বছর কৃষিখাতে চার হাজার মৌসুমি কাজের ভিসা দেবে। আগামী পাঁচ বছরে সর্বমোট ১৫ হাজার বাংলাদেশিকে এই ভিসা দেওয়া হবে। তারা বছরে নয় মাস গ্রিসে বসবাস ও কাজের সুযোগ পাবেন।

কৃষিখাতে ভিসা পাওয়া প্রত্যেক ব্যক্তিকে নয় মাস পর বাংলাদেশে ফেরত যেতে হবে, যা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার দায়বদ্ধ থাকবে। একজন ব্যক্তি এভাবে বছরে নয় মাস করে সর্বোচ্চ পাঁচ বছর গ্রিসে বৈধ অভিবাসী হিসেবে কাজ করতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

১৫ হাজার বাংলাদেশি কর্মী নেবে গ্রিস, পার্লামেন্টে প্রস্তাব পাস

আপডেট সময় ১১:৪৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২