ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন দুই কোটি মানুষ

মোবাইল ফোনেই দিন-রাত, বাবার গালমন্দে ছেলের ‌‘আত্মহত্যা’

আকাশ জাতীয় ডেস্ক: 

সিরাজগঞ্জের তাড়াশে দিন-রাত মোবাইল ফোনে সময় কাটানো নিয়ে গালমন্দ করায় বাবার ওপর অভিমান করে নুর মোহাম্মাদ (২০) নামের এক তরুণ আত্মহত্যা করেছেন। শুক্রবার দুপুর ১টার দিকে দেশীগ্রাম ইউনিয়নের চৌড়া-গুড়পিপুল গ্রামীণ সড়কের জামতলায় এ ঘটনা ঘটে। নুর মোহাম্মাদ গুড়পিপুল গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাক এ খবর নিশ্চিত করেছেন।

স্থানীয়রাসহ তার চাচাতো ভাই জাহাঙ্গীর আলম জানান, নুর মোহাম্মাদ একটি মোবাইল ফোন কেনার জন্য বাবার কাছে বায়না করে। পরে বাবা ইয়াকুব আলী তাকে একটি মোবাইল ফোনও কিনে দেন। কিন্ত মোবাইল ফোন কেনার পর ছেলে নুর মোহাম্মাদ সংসারে কোনো কাজ না করে দিন-রাত ফোন নিয়ে সময় কাটাতে থাকেন, যা নিয়ে বাবা ছেলেকে গালমন্দ করেন। এতে অভিমানে ছেলে নুর মোহাম্মাদ দুপুর ১২টার দিকে বাড়ি থেকে বাজারে যাওয়ার কথা বলে বের হয়ে যান। পরে দুপুর ১টার দিকে দেশীগ্রাম ইউনিয়নের চৌড়া গুড়পিপুল গ্রামীণ সড়কের একটি জাম গাছের ডালের সঙ্গে গলায় রশি বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঙ্গলে ম্যারাথন শেষ করল নাসার রোভার, মহাকাশ থেকে ধরা পড়ল ছবি

মোবাইল ফোনেই দিন-রাত, বাবার গালমন্দে ছেলের ‌‘আত্মহত্যা’

আপডেট সময় ১১:৩৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২