ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

বন্দুক রাখার অনুমতি চেয়ে আবেদন সালমান খানের!

আকাশ বিনোদন ডেস্ক :

প্রাণনাশের হুমকির পর ব্যক্তিগত সুরক্ষার জন্য নিজের কাছে বন্দুক রাখতে চাইছেন সালমান খান। এই কারণে শুক্রবার (২২ জুলাই) মুম্বাই পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে বন্দুক রাখার অনুমতি চেয়ে আবেদন করেন বলিউডের ভাইজান।

চলতি বছরের জুনে সালমান খান ও তার বাবা সেলিম খানকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানোর হয়। এরপরই সালমান খান শুক্রবার মুম্বাই পুলিশ কমিশনার বিবেক ফাঁসালকারের সঙ্গে দেখা করেন। সেখানে হুমকি ও চিঠির বিষয়ে পুলিশ কমিশনারকে জানান ভাইজান।

এদিন সালমান খান অস্ত্রের লাইসেন্স চেয়ে একটি আবেদন জমা দিয়েছেন বলে একটি সূত্রের বরাদে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

জানা যায়, বিকেল ৪টার দিকে মুম্বাই পুলিশ সদর দফতরে গিয়ে বিবেক ফাঁসালকারের সঙ্গে দেখা করেন সালমান। যদিও একজন কর্মকর্তা জানান, এটি শুধুমাত্র একটি সৌজন্যমূলক সফর ছিল এবং কোনো মামলার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সালমান খান এদিন যুগ্ম পুলিশ কমিশনার (আইন-শৃঙ্খলা) বিশ্বাস নাংরে পাতিলের সঙ্গেও দেখা করেন।

জুনে যে হুমকি চিঠি পেয়েছিলেন অভিনেতা, তাতে অভিনেতা সালমান খান এবং তার বাবা সেলিম খানকে সম্বোধন করে লেখা ছিল মুস ওয়ালার মতো অবস্থা করে দেব তোমার। চিঠিটি ৫ জুন মুম্বাইয়ের বান্দ্রা বাসস্ট্যান্ডে পাওয়া যায়।

২৮ বছরের পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে মানসা জেলার জাওহারকে গ্রামে গুলি করে হত্যা করা হয়। তাই সালমান ও তার বাবাকে হুমকি চিঠির পর তাদের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বন্দুক রাখার অনুমতি চেয়ে আবেদন সালমান খানের!

আপডেট সময় ১১:২৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২