ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পিঁপড়া দূর হবে ৬ উপায়ে

অাকাশ নিউজ ডেস্ক:

মিষ্টিজাতীয় খাবার রাখলেই শুরু হচ্ছে পিঁপড়ার আনাগোনা? আপনার বাসায়ই লুকিয়ে আছে পিঁপড়ার দল। পিঁপড়ার অত্যাচার থেকে মুক্তি পেতে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দিন। পিঁপড়া যেন বাসা বাঁধতে না পারে সেজন্য নিয়মিত ঘরের মেঝে ও বাগান পরিষ্কার রাখুন। তারপরেও পিঁপড়া দূর না হলে বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন পিঁপড়া দূর করার জন্য। জেনে নিন প্রাকৃতিকভাবে পিঁপড়া দূর করার কয়েকটি উপায়-

১. যেখানে পিঁপড়ার আনাগোনা বেশি সেখানে দারুচিনির গুঁড়া ছিটিয়ে দিন। দারুচিনির গুঁড়া দিয়ে লম্বা লাইনও এঁকে দিতে পারেন। এতে লাইন ক্রস করে অন্য পাশে যেতে পারবে না পিঁপড়া। দারুচিনি গুঁড়ার বদলে আস্ত দারুচিনি দিয়েও দূর করতে পারেন পিঁপড়া। পিঁপড়ার বাসার আশেপাশে আস্ত দারুচিনি রেখে দিন। পিঁপড়া আসবে না।

২. গোলমরিচ গুঁড়া, দারুচিনি গুঁড়া, আস্ত লবঙ্গ, ভিনেগার ও কর্পূর দিয়ে তৈরি করুন দ্রবণ। এটি স্প্রে করে নিন পিঁপড়ার বাসার আশেপাশে। আর আসবে না পিঁপড়া।

৩. সাদা ভিনেগারের সাহায্যে মুক্তি পেতে পারেন পিঁপড়ার অত্যাচার থেকে। স্প্রে বোতলে সাদা ভিনেগার নিয়ে স্প্রে করে নিন যেখানে পিঁপড়ার আনাগোনা বেশি সেখানে।

৪. চক দিয়ে লাইন টেনে দিয়েও দূর করতে পারেন পিঁপড়া।

৫. আস্ত তেজপাতা রেখে নিন যেখানে পিঁপড়া বেশি দেখা যায় সেখানে। আর আসবে না পিঁপড়া।

৬. পিঁপড়ার বাসায় গরম পানি ছিটিয়ে দিতে পারেন। এতে সাময়িক মুক্তি মিলবে পিঁপড়া থেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পিঁপড়া দূর হবে ৬ উপায়ে

আপডেট সময় ১২:১১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০১৭