ঢাকা ০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাকরির প্রলোভনে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ যুবক গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

পটুয়াখালীর গলাচিপায় চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (১৫) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে রিয়াজ হাওলাদার (৩০) ও রাব্বী গাজী (৩৫) নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার গোলখালী ইউনিয়নের হরিদেবপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই তরুণীর মা বাদী হয়ে গলাচিপা থানায় একটি ধর্ষণ মামলা করেন। গ্রেফতারদের বাড়ি উপজেলার ডাকুয়া ইউনিয়নের আটখালী গ্রামে।

মামলা সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই রিয়াজ ও রাব্বী উপজেলার গজালিয়া ইউনিয়নের চর চন্দ্রাইল গ্রামের ওই তরুণীকে চাকরির প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে আসেন। সেখানে দুদিন থাকার পর চাকরি দিতে না পেরে ২০ জুলাই সকালে তারা তরুণীকে ফের গলাচিপা নিয়ে যান। পরে বিকালে গোলখালী ইউনিয়নের চর সুহরী গ্রামের একটি ফাঁকা বাড়িতে নিয়ে ওই দুই যুবক তরুণীকে পালাক্রমে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই তরুণী দৌড়ে পালিয়ে পার্শ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নিলে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে হরিদেবপুর থেকে তাদের গ্রেফতার করে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার দুই আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চাকরির প্রলোভনে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ যুবক গ্রেফতার

আপডেট সময় ০৭:০০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২