ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমি ক্যানসারে আক্রান্ত: বাইডেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাস্থ্য নিয়ে জল্পনা নতুন করে ছড়িয়েছে। বুধবার (২০ জুলাই) যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে একটি কয়লা খনি পরিদর্শনের পর দেওয়া ভাষণে বাইডেন জানান, তিনি ক্যানসারে আক্রান্ত।

তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, জো বাইডেন ত্বকের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। গত বছরের জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই সেই রোগের চিকিৎসা করান তিনি এবং সুস্থ হয়ে ওঠেন।

তেল শোধনাগার থেকে নির্গমনের কারণে যে ক্ষতি হয় সেই বিষয়েই ভাষণে আলোচনা করছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কথা প্রসঙ্গে তিনি ডেলাওয়্যারে তার শৈশবের বাড়ির কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমি হাঁটতে শেখারও আগে থেকে আমার মা আমায় গাড়িতে করে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন। মনে আছে প্রথম তুষারপাতের সময় জানালায় ছিটকে পড়া তেল সরাতে উইন্ডশিল্ড ওয়াইপার লাগাতে হয়েছিল। জানেন তার ফল কী হয়েছিল? এই কারণেই আমি এবং আরও অনেক লোক যাদের সঙ্গে আমি বড় হয়েছি, আমরা ক্যানসারে আক্রান্ত হয়েছি। এই কারণেই দীর্ঘ সময় ধরে, গোটা দেশের মধ্যে ডেলাওয়্যারে ক্যানসারের হার সবচেয়ে বেশি। ’

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ক্লিপটি প্রকাশের সঙ্গে সঙ্গে অনেক হইচই পড়ে যায়। অনেকেই জানতে চান, এই মন্তব্যটি কি মার্কিন প্রেসিডেন্টের ভুলবশত বললেন? যেমনটা তিনি প্রায়শই করে থাকেন? নাকি এটা তার স্বীকারোক্তি?

প্রসঙ্গত, মার্কিন আইন অনুসারে, গুরুতর মানসিক বা শারীরিক অসুস্থতা থাকলে প্রেসিডেন্ট পদে থাকা যায় না। সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবি করেন, জো বাইডেন নিশ্চয়ই গুরুতর অসুস্থ। কারণ, সম্প্রতি পুরুষ সাংসদকে তিনি ইংরাজিতে ‘শি’ (তিনি বা সে কথাটির ইংরাজি প্রতিশব্দ, মহিলাদের ক্ষেত্রে ব্যবহার হয়) বলেছেন। কেউ কেউ প্রশ্ন করেন, বাইডেনের রোগ আসলে কোনটা – ক্যানসার না ডিমেনশিয়া? সকলেই যে এতটা আক্রমণাত্মক মন্তব্য করেছেন, তা নয়। বাইডেনের সুস্থতাও কামনা করেছেন অনেকে। লিখেছেন, ‘প্রার্থনা করি আপনার ক্যানসার সেরে উঠুক’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আমি ক্যানসারে আক্রান্ত: বাইডেন

আপডেট সময় ০৬:১৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২