ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

আমাকে মেরে ফেলার চেষ্টা করছে: তনুশ্রী

আকাশ বিনোদন ডেস্ক : 

বলিউডের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। সম্প্রতি সামাজিকমাধ্যমে এক পোস্টে তনুশ্রী লেখেন, তাকে হুমকি দেওয়া হচ্ছে, টার্গেট করা হচ্ছে! এমনকী, প্রাণনাশের চেষ্টাও করা হয়েছে।

তবে এতে তিনি কিছুতেই ভয় পাবেন না।

তনুশ্রী তার পোস্টে লেখেন, ‘আমাকে হেনস্তা করা হচ্ছে। আমি বুঝতে পারছি আমাকে টার্গেট করা হচ্ছে। কখনো আমাকে বলিউডে কাজ পেতে দেওয়া হচ্ছে না, কখনো আবার আমার কাজের লোককে দিয়ে আমার খাবারে বিষ মেশানোর চেষ্টা করা হচ্ছে। আমার গাড়ি ভাঙা হয়েছে দুইবার। এভাবে দিনের পর দিন চলছে। ফ্ল্যাটের সামনে আজব আজব ঘটনা ঘটছে। ’

এই অভিনেত্রী আরো লেখেন, ‘বলিউডে এখনও মাফিয়া রাজ চলছে। তারাই এটা আমার সঙ্গে করছে আমি নিশ্চিত। তবে আমি একটুও ভয় পাচ্ছি না। ওরা যদি মনে করে, যে আমি ভয়ে আত্মহত্যা করব, তাহলে ভুল ভাবছে। আমি এতোটাও ভিতু নই। আমি মিটু কালপ্রিট এবং যে স্বেচ্ছাসেবী সংস্থার কথা ফাঁস করেছি তারাই আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। তোমাদের লজ্জা হয় না!’

এক সময় বলিউডে দাপিয়ে বেড়িয়েছেন তনুশ্রী। ২০০৫ সালে মুক্তি পায় এই অভিনেত্রীর প্রথম সিনেমা ‘আশিক বনায়া আপনে’। তারপর ‘৩৬ চায়না টাউন’, ‘ভাগম ভাগ’, ‘ঢোলে’র মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন। তবে ২০১০ সালের ‘অ্যাপার্টমেন্ট’র পর আর তনুশ্রীর কোনো সিনেমা মুক্তি পায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

আমাকে মেরে ফেলার চেষ্টা করছে: তনুশ্রী

আপডেট সময় ১০:১০:১২ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২