ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কুয়েতের নতুন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ সাবাহ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

কুয়েতের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শেখ মোহাম্মদ সাবাহ আল সালেম আল সাবাহকে নিযুক্ত করা হয়েছে। শেখ মোহাম্মদ আল-সাবাহকে নতুন সরকারের সদস্য মনোনীত করার নির্দেশ হয়েছে।

গতকাল মঙ্গলবার এ বিষয়ে একটি ডিক্রি জারি করা হয়েছে।

শেখ সাবাহ আল খালিদ প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর থেকে প্রায় তিন মাস ধরে দেশটির প্রধানমন্ত্রীর পদ শূন্য ছিল।
১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন শেখ মোহাম্মদ সাবাহ। তিনি কুয়েতের ১২তম আমির শেখ সাবাহ আল সালেম আল সাবাহের চতুর্থ ছেলে। তার বাবা শেখ সাবাহ আল সালেম ১৯৬৫-১৯৭৭ সাল পর্যন্ত কুয়েত শাসন করেছিলেন।

এর আগে শেখ মোহাম্মদ আল সাবাহ কুয়েতের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৩ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে কুয়েতের রাষ্ট্রদূত নিযুক্ত হন। ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি এ পদে বহাল ছিলেন। ২০০৩ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

তিনি ২০০৬ সালের ১১ ফেব্রুয়ারিতে পররাষ্ট্রমন্ত্রীর পদ বজায় রেখে উপ-প্রধানমন্ত্রী নিযুক্ত হন। এরপর ২০১১ সালের ১৮ অক্টোবর কুয়েত সরকারের কথিত দুর্নীতির প্রতিবাদে এ পদ থেকে পদত্যাগ করেন তিনি। এরপর তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং ফেলো হিসেবে কাজ শুরু করেন।

শেখ মোহাম্মদ ক্যালিফোর্নিয়ার ক্লেরমন্ট কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও মধ্যপ্রাচ্য স্টাডিজে পিএইচডি করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কুয়েতের নতুন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ সাবাহ

আপডেট সময় ০৬:০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২