ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

সরকার নয়, সর্ষে ফুল দেখছে বিএনপি : ওবায়দুল কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

‘সরকার চোখে সর্ষে ফুল দেখছে’ মন্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আসলে সরকার নয়, সর্ষে ফুল দেখছে বিএনপি।

বুধবার রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বিশ্ব পরিস্থিতি ও বাস্তবতা বিএনপি অনুধাবন করতে না পারলেও জনগণ ঠিকই বিষয়টি বুঝে সরকারকে সহযোগিতা করবে বলে জানান সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, সামনেই আসছে তরুণ প্রজন্মের মেট্টোরেল, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলসহ অনেক মেগা প্রকল্প। তাই বিএনপি নেতারা চোখে শুধু সর্ষে ফুলই দেখতে পাচ্ছেন ৷ সামনে যখন এসব প্রকল্পের উদ্বোধন হবে তখন বিএনপি নেতারা চোখে সর্ষে ফুল ছাড়া আর কিছুই দেখতে পাবেন না।

বিদ্যুতের সাময়িক সঙ্কট সীমাহীন দুর্নীতির কারণে হয়েছে এবং তা সরকারকে পতনের দিকে নিয়ে যাবে-বিএনপি মহাসচিবের এমন বক্তব্যেরও জবাব দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকার পতনের যে দিবা স্বপ্ন বিএনপি দেখছে সেটা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে।

দুর্নীতিতে সিদ্ধহস্ত বিএনপি নেতারা সব কিছুতেই দুর্নীতির গন্ধ খুঁজে বেড়ান মন্তব্য করে কাদের আরও বলেন, সবকিছু নিয়ে মিথ্যাচার করা বিএনপির দৈনন্দিন রুটিন হয়ে গিয়েছে। দেশবাসী জানেন বিশ্বব্যাপী এখন জ্বালানি সঙ্কট এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এ সংঙ্কটকে আরও প্রকট করেছে। যুদ্ধের প্রভাবে জ্বালানি মার্কেট চরম অস্থিতিশীল হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে দেশের অর্থনীতি যাতে বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন না হয় সে লক্ষ্যে সরকারকে আগেভাগেই কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিতে হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

সরকার নয়, সর্ষে ফুল দেখছে বিএনপি : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৫:১৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২