ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

‘ডাক্তার দেখানোর কথা বলে’ বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে গেল ছেলে!

আকাশ জাতীয় ডেস্ক: 

বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ থেকে মাজেদা বেগম মর্জিনা (৭০) নামে এক বৃদ্ধাকে উদ্ধার করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার বাটাজোর এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধারের পর ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

বাটাজোর বাংলালিংক টাওয়ারের পাহারাদার আ. করিম জানান, ওই বৃদ্ধাকে অচেতন অবস্থায় সোমবার সন্ধ্যায় টাওয়ারের কাছে মহাসড়কের পাশে পেয়ে স্থানীয়রা প্রথমে তাদের কাছে রেখে যান। তাদের সেবাযত্নে বৃদ্ধা কিছুটা সুস্থ হন। পরবর্তীতে সোমবার দিনগত রাত পৌনে ১টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতালে জ্ঞান ফেরার পর ওই বৃদ্ধা নিজেকে মাজেদা বেগম বলে পরিচয় দেন। তার স্বামীর নাম চাঁন মিয়া মৃধা ও ছেলের নাম শাহেআলম মৃধা। তার বাড়ি পটুয়াখালীর দশমিনার নলখোলা গ্রামে। পুত্র ও পুত্রবধূ তাকে ডাক্তার দেখানোর নাম করে ওই স্থানে তাকে রেখে চলে গেছে বলে তিনি জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. তৌকির আহম্মেদ জানান, বৃদ্ধার শরীর খুবই দুর্বল। গায়ে সামান্য জ্বরও রয়েছে। তাকে সাধ্যমতো চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, বিষয়টি খুবই অমানবিক ও হৃদয়বিদারক। আমরা প্রথমে বৃদ্ধা মায়ের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করব। একইসঙ্গে তার সাথে যারা অমানবিক আচরণ করেছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ডাক্তার দেখানোর কথা বলে’ বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে গেল ছেলে!

আপডেট সময় ০৮:৫৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২