ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফ্রান্স-আমিরাতের জ্বালানি সহযোগিতা চুক্তি সই

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরাতের সরকার জ্বালানি খাতে সহযোগিতার জন্য একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে। সোমবার দেশ দুটির মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয় বলে ফরাসি সরকার জানিয়েছে। খবর রয়টার্সের।

ফরাসি সরকার এক বিবৃতিতে বলেছে, এই অংশীদারিত্বের লক্ষ্য ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাত বা অন্য কোথাও হাইড্রোজেন, নবায়নযোগ্য এবং পারমাণবিক শক্তির খাতে যৌথ বিনিয়োগ প্রকল্পগুলো চিহ্নিত করা।

বিবৃতিতে আরো বলা হয়, বর্তমানে অনিশ্চিত শক্তির প্রেক্ষাপটে এই চুক্তিটি সহযোগিতার জন্য একটি স্থিতিশীল দীর্ঘমেয়াদি কাঠামোর পথ প্রশস্ত করবে। সেইসাথে নতুন শিল্প চুক্তির পথ উন্মুক্ত করবে।

বর্তমানে বৈশ্বিক জ্বালানি সংকট নিরসনে মধ্যপ্রাচ্যের দিকে ঝুঁকছে পশ্চিমারা। নিজেদের জ্বালানি সংকট মোকাবেলা করতে দেশগুলো এখন মরিয়া হয়ে মধ্যপ্রাচ্যের সহায়তার দিকে তাকিয়ে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও মধ্যপ্রাচ্যে সফর করছেন।

এদিকে মে মাসে আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান তার সৎ ভাইয়ের কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম বিদেশী রাষ্ট্রীয় সফর। জানা গেছে, মঙ্গলবার পর্যন্ত ফ্রান্সে থাকবেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফ্রান্স-আমিরাতের জ্বালানি সহযোগিতা চুক্তি সই

আপডেট সময় ০৭:৫৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২