ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

লোডশেডিং সরকার পতনের কারণ হতে পারে : মির্জা আব্বাস

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, লোডশেডিং-ই সরকার পতনের কারণ হতে পারে। বিদ্যুৎ সংকট ও লোডশেডিংয়ের জন্য সরকারের লুটপাট দায়ী। বিদ্যুতের উৎপাদন হোক আর না হোক, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের মালিকরা টাকা পাবে। সামনে সময় আসছে, আর অনুমতি নেবো না। সরাসরি গণভবন ও সচিবালয় ঘেরাও হবে।

আজ সোমবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ১৯ ও ২১নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম ও সদস্য সচিব রফিকুল আলম মজনু বক্তব্য রাখেন।

মির্জা আব্বাস বলেন, বর্তমান নির্বাচন কমিশনারের ‘তলোয়ার ও রাইফেল’ নিয়ে বক্তব্য গ্রহণযোগ্য নয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল একটা নির্বোধ। বুদ্ধিশুদ্ধি একদম কিছুই নেই। সরকারের লোকেরা বিদেশে ডলার পাচার করে, তাই এখন ডলার সংকট দেখা দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে শুরু কুরআন প্রতিযোগিতা, চ্যাম্পিয়নের জন্য ১ মিলিয়ন রিয়াল

লোডশেডিং সরকার পতনের কারণ হতে পারে : মির্জা আব্বাস

আপডেট সময় ০৬:০০:০৮ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২