ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

একদিনে ৭৫ লাখ মানুষকে দ্বিতীয় ও তৃতীয় ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ

আকাশ জাতীয় ডেস্ক: 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি হচ্ছে। আবার তুলনামূলক বুস্টার (৩য়) ডোজ কাভারেজও কম হয়েছে। সেই বিবেচনায় সরকার আগামী ১৯ জুলাই (মঙ্গলবার) দেশব্যাপী একটি কোডিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। একদিনে ৭৫ লাখ মানুষকে দ্বিতীয় ও তৃতীয় (বুস্টার) ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৩টায় মহাখালিতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে চলমান ভ্যাকসিন কার্যক্রমসহ অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এই ক্যাম্পেইন চলাকালে দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইত্যাদির পাশাপাশি সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলাগুলোর ওয়ার্ড পর্যায়েও কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে সারাদেশে প্রায় ১৬.১৮১টি টিকা কেন্দ্রের (৬২৩টি স্থায়ী ও ১৫ হাজার ৫৫৮টি অস্থায়ী কেন্দ্র) ব্যবস্থা করা হয়েছে।

জাহিদ মালেক বলেন, ক্যাম্পেইনে একযোগে প্রায় ৩৩ হাজার ২৪৬ জন টিকাদান কর্মী ও ৪৯ হাজার ৮৬৯ জন স্বেচ্ছাসেবী কাজ করবেন। ক্যাম্পেইনে ২য় ডোজ পাওয়ার ৪ মাস অতিবাহিত হয়েছে এমন ১৮ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠী বুস্টার (৩য়) ডোজ ও ১ম ডোজ পাওয়ার নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরও যারা ২য় ডোজ গ্রহণ করেননি এমন ১৮ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠী ২য় ডোজ গ্রহণ করতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

একদিনে ৭৫ লাখ মানুষকে দ্বিতীয় ও তৃতীয় ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ

আপডেট সময় ০৪:৫৩:২০ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২