ঢাকা ১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সংসদে হাতাহাতিতে জড়ালেন এমপিরা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে সংসদ অধিবেশন চলাকালীন বাদানুবাদের এক পর্যায়ে সংসদ সদস্যেদের (এমপি) মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

 বিকেলে এ ঘটনার পর সংসদ অধিবেশন মূলতবি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্পিকার এক সদস্যকে সংসদ ত্যাগ করতে বললে অধিবেশন কক্ষ উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় এমপিদের মৌখিক বিবাদ হাতাহাতিতে গড়ায়।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সেই হাতাহাতির ফুটেজ সম্প্রচার করা হয়েছে। এতে দেখা যায়- বেশ কয়েকজন এমপি হাতাহাতি করছেন। এ সময় এক সদস্য মেঝেতে পড়ে যান এবং অন্যরা চিৎকার করতে থাকেন। কয়েক মিনিট ধরে বিশৃঙ্খল পরিস্থিতি চলে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

দেশটির সংবিধান সংশোধন প্রস্তাবনার ওপর বিতর্কের সময় করা অযৌক্তিক মন্তব্যের জন্য এক সদস্য ক্ষমা চাইতে অস্বীকৃতি জানালে এই হাতাহাতি শুরু হয়।

প্রত্যক্ষদর্শী ও সংসদ সদস্য খলিল আতিয়েহ বলেন, এ ধরনের আচরণ আমাদের জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। এটি দেশের সুনামের জন্য ক্ষতিকর।

প্রসঙ্গত, ১৯৯৯ সাল থেকে দেশটি শাসন করছেন বাদশাহ আবদুল্লাহ। বিরোধীদের মতে, সংবিধানে পরিবর্তন আনার মাধ্যমে তিনি আরও ক্ষমতাবান হবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সংসদে হাতাহাতিতে জড়ালেন এমপিরা

আপডেট সময় ০৬:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১