ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘পরমাণু ইস্যুতে আলোচনা সফল করতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পরমাণু ইস্যুতে ভিয়েনা সংলাপ ফলপ্রসূ হওয়ার একমাত্র চাবিকাঠি হচ্ছে ইরানের ওপর থেকে নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা বলে মন্তব্য করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি-কানি।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের অষ্টম দফা সংলাপের প্রথম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।

প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি-কানি বলেন, এবারের বৈঠকে অন্য পক্ষগুলো বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপ প্রধান কর্মকর্তা এনরিক মোরা একথা স্বীকার করেছেন যে, সপ্তম দফা বৈঠকে আলোচনা অনেক দূর এগিয়েছে এবং আরও সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য একটি অবকাঠামো তৈরি হয়েছে।

তিনি বলেন, ইরানের পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপ সংক্রান্ত যে দু’টি খসড়া প্রস্তাব উত্থাপন করা হয়েছে তা নিয়ে আজ মঙ্গলবার থেকে আলোচনা শুরু হবে।

এদিকে পাশ্চাত্যের সঙ্গে ইরানের আলোচনায় মধ্যস্থতাকারী এনরিক মোরা সোমবারের বৈঠক শেষে বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভিয়েনা সংলাপে একটি চুক্তিতে পৌঁছা সম্ভব হবে। তিনি বলেন, সব পক্ষ ইতিবাচক মনোভাব দেখালে কয়েক মাসের প্রয়োজন হবে না বরং কয়েক সপ্তাহের মধ্যে একটি চুক্তিতে পৌঁছা সম্ভব হবে।

প্রসঙ্গত, আমেরিকা ২০১৮ সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এটি নিয়ে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তার নিরসন করে ওই সমঝোতাকে আবার পুরোপুরি কার্যকর করার লক্ষ্যে এই সংলাপ চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘পরমাণু ইস্যুতে আলোচনা সফল করতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে’

আপডেট সময় ০৫:০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১