ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ট্রাম্পের নেতৃত্বাধীন একটি সংঘবদ্ধ সন্ত্রাসী গোষ্ঠি সোলেইমানিকে হত্যা করেছে’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরান বলেছে, মার্কিন হামলায় জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ড ছিল ‘সন্ত্রাসী হামলা’ ও ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের’ উজ্জ্বল দৃষ্টান্ত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে আজ সোমবার তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতবার্ষিকী ঘনিয়ে এসেছে- জানিয়ে খাতিবজাদে বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন একটি সংঘবদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী জেনারেল সোলাইমানিকে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়ন করে।

ইরাক সরকারের রাষ্ট্রীয় আমন্ত্রণে সাড়া দিয়ে ২০২০ সালের ৩ জানুয়ারি ভোররাতে বাগদাদ বিমানবন্দরে অবতরণ করার কিছুক্ষণ পর সন্ত্রাসী মার্কিন সেনাদের ড্রোন হামলায় শহীদ হন জেনারেল সোলাইমানি। তার সঙ্গে শহীদ হন ইরাকি জনপ্রিয় হাশদ আশ শাবি বাহিনীর কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিস। এরপর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুক ফুলিয়ে ঘোষণা করেন, তিনি নিজে ইরানের এই জনপ্রিয় জেনারেলকে হত্যা করার নির্দেশ দিয়েছেন।

ইরানের এই মুখপাত্র বলেন, এই পাশবিক হত্যাকাণ্ডের ব্যাপারে মার্কিন সরকার আন্তর্জাতিকভাবে দায়বদ্ধ এবং এই হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নকারীদের বিচারিক আদালতে তোলার ব্যাপারে ইরান চেষ্টার কোনো ত্রুটি করবে না।

সাংবাদিকদের ভিন্ন এক প্রশ্নের উত্তরে খাতিবজাদে জানান, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আজ থেকে আবার পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা শুরু হচ্ছে। তিনি বলেন, কিছু ইউরোপীয় দেশ এই আলোচনায় অগঠনমূলক ভূমিকা রাখছে, তবে এই সংলাপ থেকে ফল বের করে আনতে হলে তাদেরকে গঠনমূলক ভূমিকা রাখতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘ট্রাম্পের নেতৃত্বাধীন একটি সংঘবদ্ধ সন্ত্রাসী গোষ্ঠি সোলেইমানিকে হত্যা করেছে’

আপডেট সময় ১১:৫০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১