ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেয়ার প্রস্তাব দিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ব্যর্থতা : পাকিস্তান দলের প্রত্যেককে ৫০ লাখ রুপি জরিমানা চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, হটলাইন চালু করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশি অভিবাসীদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র কারচুপির অভিযোগ,ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দায়িত্ব নিল আমিরাত মিসাইলের আঘাতে বিধ্বস্ত মার্কিন এফ-১৫ ফাইটার জেট, দাবি ইরানের যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান : লারিজানি

এক কেন্দ্রে নৌকার প্রার্থী পেলেন মাত্র ২ ভোট

আকাশ জাতীয় ডেস্ক:

ইউনয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপে রবিবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই ১০টির মধ্যে ৪টি ইউনিয়নে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। তবে ২টিতে জামানত হারিয়েছেন সরকারদলীয় প্রার্থী। এই দুজনের মধ্যে আবার এক প্রার্থী একটি কেন্দ্রে পেয়েছেন মাত্র ২ ভোট!

জানা গেছে, গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নে আওয়ামী লীগের নৌকার প্রার্থী মো. আব্দুল করিম খান পূর্ব ফুলসাইন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মাত্র ২ ভোট পেয়েছেন। মোট ১১টি কেন্দ্রে তিনি সর্বমোট ভোট পেয়েছেন মাত্র ১৩৯টি। এতে জামানত হারান আব্দুল করিম খান।
লক্ষণাবন্দ ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা ২৩ হাজার ২৪৮। এ ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী খলকুর রহমান ৯ হাজার ৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৭ হাজার ২২৬ ভোট।

অপরদিকে, উপজেলার লক্ষীপাশা ইউনিয়নে নৌকার প্রার্থী মাহমুদ আহমদ চৌধুরী পেয়েছেন মাত্র ৩৪৬টি ভোট। এ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাহতাব উদ্দিন জেবুল আনারস প্রতীকে ৫ হাজার ৪৮৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

এক কেন্দ্রে নৌকার প্রার্থী পেলেন মাত্র ২ ভোট

আপডেট সময় ১১:২৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১