ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

সংকট নিরসনে জাতীয় সরকার অনিবার্য: আ স ম রব

আকাশ জাতীয় ডেস্ক:

স্বাধীনতার পতাকা উত্তোলক আ স ম আবদুর রব আজ জাতীয় প্রেস ক্লাবে (আব্দুস সালাম হলে) লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মসূচিসহ জাতীয় সরকারের প্রস্তাবনা উত্থাপন করেছেন।

প্রস্তাবনায় আ স ম রব বলেন, শাসন প্রক্রিয়া ও সমাজদেহে যে গভীর ক্ষত এবং নৈরাজ্য সৃষ্টি হয়েছে তা থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে- গণজাগরণ ও গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতীয় নৈতিক শক্তির পুনরুজ্জীবন করে ‘জাতীয় সরকার’ গঠন করা।

জাতীয় সরকারের লক্ষ্যঃ
মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক একটি নৈতিক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণ করার লক্ষ্যে ‘জাতীয় সরকার’ গঠন করা। জাতীয় সরকারের গঠন, রূপরেখা ও মেয়াদকাল ঐক্যমতের ভিত্তিতে নির্ধারিত হবে।

জাতীয় সরকারের উদ্দেশ্যঃ
১. মুক্তিযুদ্ধের মূল চেতনা ‘সাম্য,’মানবিক মর্যাদা’ ও ‘সামাজিক সুবিচার’ এর ভিত্তিতে রাষ্ট্রপরিচালনার নীতি প্রনয়ন করা।
২.সাংবিধানিক ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহকে সংবিধানের আওতায় প্রতিস্থাপন করা।
৩. আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা।
৪. রাজবন্দিদের মুক্তি প্রদান করা এবং সকল গায়েবি মামলা প্রত্যাহার করা।
৫. অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে- একটি স্বাধীন ‘নির্বাচন কমিশন’ প্রতিষ্ঠা করা।
৬. নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা।’

আ স ম আবদুর রব জাতীয় সরকারের ১৩ দফার ন্যূনতম কর্মসূচি উত্থাপন করেন।

জাতীয় সরকার’ প্রস্তাবের ওপর আলোচনা করেন মোস্তফা মহসিন মন্টু, সাইফুল হক, জোনায়েদ সাকি, এডভোকেট হাসনাত কাইয়ুম, অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, নুরুল হক নুর, এডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, সিরাজ মিয়া, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

সংকট নিরসনে জাতীয় সরকার অনিবার্য: আ স ম রব

আপডেট সময় ০৬:২৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১