ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সালমান খানকে সাপের ছোবল

আকাশ বিনোদন ডেস্ক :

জন্মদিনের আগেই দুর্ঘটনা। সাপে কামড়াল বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানকে। মুম্বাইয়ের উপকণ্ঠে পানভেলের খামারবাড়িতে সময় কাটাচ্ছিলেন অভিনেতা। সেখানেই ঘটে এই দুর্ঘটনা।

তড়িঘড়ি করে অভিনেতাকে নিয়ে যাওয়া হয় নবী মুম্বাইয়ের এক হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাকে। হাসপাতাল সূত্রে খবর, আপাতত সালমান খানের অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা জানিয়েছেন, সাপটি বিষধর নয়।

কীভাবে ঘটল এই ঘটনা? জানা গেছে, বড়দিনের রাতে বন্ধুবান্ধবের সঙ্গে বাগানবাড়ির বাগানে বসে গল্প করছিলেন সালমান। তখনই তার হাতে ছোবল মারে সাপ।

২৭ ডিসেম্বর অর্থাৎ সোমবার অভিনেতার ৫৬তম জন্মদিন। ঠিক তার আগেই এই ঘটনা। আগাগোড়াই পরিবার এবং অনুরাগীদের সঙ্গে নিজের বিশেষ দিন উদযাপন করেন ‘ভাইজান’। তবে শোনা গিয়েছিল, গত বছর জন্মদিনেও পানভেলের খামারবাড়িতে কাছের মানুষদের সঙ্গে কাটিয়ে ছিলেন তিনি।

প্রথম দফার লকডাউনের সময়ও সকলকে নিয়ে সেখানেই আশ্রয় নিয়েছিলেন ‘টাইগার’। কিন্তু এই অবস্থায় কী করবেন সালমান? পরিবারের সকলকে নিয়ে পারবেন আনন্দে মেতে উঠতে? বর্তমানে এই প্রশ্ন উঠছে অনুরাগীমহলে।

‘টাইগার ৩’-র কাজ নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা। বলিউড সূত্রে খবর, শ্যুট করতে বিদেশেও গিয়েছিলেন সালমান। তবে এই ঘটনার কারণে আপাতত কয়েক দিন বিশ্রামে থাকতে হতে পারে তাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সালমান খানকে সাপের ছোবল

আপডেট সময় ১০:৪৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১