ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

ধর্মীয় উগ্রবাদ প্রতিরোধে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

ধর্মীয় উগ্রবাদ প্রতিরোধে এবং দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে শনিবার বঙ্গভবনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, বর্তমানে ধর্মীয় উগ্রবাদ বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, মানবতাই ধর্মের শাশ্বত বাণী। কোনো ধর্মই সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদ সমর্থন করে না। উগ্রবাদ অসহিষ্ণুতার জন্ম দেয়, সামাজিক শৃঙ্খলার বিঘ্ন ঘটায়।

আবদুল হামিদ বলেন, ধর্ম মানুষকে ন্যায় ও কল্যাণের পথে আসার আহ্বান জানায়, অন্যায় ও অসত্য থেকে দূরে থাকতে ও মানবতার মুক্তির পথ দেখায়। রাষ্ট্রপতি বলেন, আমাদেরকে ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি মানবতার সেবায় এগিয়ে আসতে হবে। দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালির চিরকালীন ঐহিত্য। এ ঐতিহ্যকে সম্মিলিতভাবে লালন করতে হবে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দের বন্ধন সুসংহত করতে হবে।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, সংসদ সদস্যবৃন্দ, কয়েকটি দেশের কূটনীতিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

ধর্মীয় উগ্রবাদ প্রতিরোধে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

আপডেট সময় ০৯:৩২:২২ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭