ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ফজলুর রহমান জুলাই সনদের আলোকে সংস্কারগুলো এগিয়ে নেব: আইনমন্ত্রী গণভোটের রায় অস্বীকার করা মানে জনগণকে অপমান করা: জামায়াত আমির কেশম দ্বীপে হামলার ‘মূল্য দিতে হবে’ যুক্তরাষ্ট্রকে:গালিবাফের হুঁশিয়ারি ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: সংসদীয় কমিটিকে মোদি সরকার নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে মামলার আবেদনে আইফোন চুরির অভিযোগ শিল্প বাঁচাতে চাই সুষ্ঠু জ্বালানি ব্যবস্থাপনা নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষ ও কারফিউ জারি, প্রধানমন্ত্রী বালেন শাহের শান্তির বার্তা বাঁশখালীতে দু’পক্ষের সংঘর্ষ, গুলিতে এক যুবক নিহত

‘হ্যামিলনের বাঁশি শুনলেই রাস্তায় নেমে যেতে হবে’

আকাশ জাতীয় ডেস্ক:

গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে দেশ থেকে বিদেশে ছড়িয়ে দিতে হবে। দেশের আপামর জনসাধারণের অধিকার আদায়ের লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। হ্যামিলিনের বাঁশিওয়ালার বাঁশি শুনলেই রাস্তায় নেমে যেতে হবে।’

আজ রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ আয়োজিত এক মানববন্ধনে একথা বলেন তিনি। নুর বলেন, মানুষের ওপর নানা অন্যায়, অবিচার, গুম, খুন ও অত্যাচার করছে। সরকার মাফিয়া হয়ে গেছে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। তাদের প্রতিহত করতে হবে। যার যার অধিকার আদায়ে কাজ করতে হবে। মাঠে নামতে হবে অধিকার আদায়ের আন্দোলনে সবাইকে।

দুর্নীতি, লুটপাট করে বিপদে পড়ে সরকার এখন জনগণের পকেট কেটে টাকা আদায় করছে বলে অভিযোগ করে নুর আরও বলেন, ‘ছুটি কাটাতে এসে রাস্তায় দাঁড়াতে হয় এমন একটি দেশের নাগরিক আমাদের প্রবাসীরা। একটা টিকা দেওয়ার ব্যবস্থা থাকে না। বিমানের টিকিট পর্যন্ত পাচ্ছেন না প্রবাসীরা। এ জন্য তারা এখানে দাঁড়িয়েছেন। অথচ এই দায়িত্ব ছিল সরকারের। কেন তাদের এখানে দাঁড়াতে হবে? আমাদের প্রবাসী শ্রমিক ভাইয়েরা করোনার সময় কীভাবে ভোগান্তির শিকার হয়েছেন আমরা সবাই জানি। টিকার অভাবে অনেকের টিকিট বাতিল হয়ে গেছে। একটা টিকিটের প্রক্রিয়া সরকার ঠিকমতো করতে পারেনি।’

এ সময় প্রবাসীদের অধিকার বিষয়ে নানা প্রশ্ন তুলে ভিপি নুর বলেন, বিদেশে মারা গেলে লাশ আনতে হবে এ দাবি কেন জানাতে হবে সরকারকে? প্রবাসীর সাহায্য করতে বারবার প্রেসক্লাবে এসে দাঁড়াতে হবে কেন? এগুলো তো সরকারের দায়িত্ব। দেশে ছুটি কাটাতে এসে তাদের দাবিদাওয়া জানাতে হচ্ছে।

মানববন্ধনে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. কবীর হোসেন জানান, সরকারি হিসাব অনুযায়ী এখন পর্যন্ত প্রায় ১ কোটি ২০ লাখ বাংলাদেশি নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে আছেন, যা বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ১১ শতাংশ। কিন্তু প্রবাসীরা বরাবরই বঞ্চিত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পেছনে ফিরতে চাই না’, অস্ট্রেলিয়া সফর নিয়ে আত্মবিশ্বাসী শান্ত

‘হ্যামিলনের বাঁশি শুনলেই রাস্তায় নেমে যেতে হবে’

আপডেট সময় ০৬:০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১