ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষ ও কারফিউ জারি, প্রধানমন্ত্রী বালেন শাহের শান্তির বার্তা বাঁশখালীতে দু’পক্ষের সংঘর্ষ, গুলিতে এক যুবক নিহত ঢাকা মেডিকেলে ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর

খুলনা বিএনপিতে মঞ্জুকে অব্যাহতি, মিঠুর পদত্যাগ

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদ থেকে সদ্য বিদায়ী নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) করা হয়েছে। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এই দায়িত্ব দেয়া হয়।

এদিকে, নজরুল ইসলাম মঞ্জুকে অন্যায়ভাবে অব্যাহতি, বিতর্কিত নগর আহবায়ক কমিটি ও তৃণমূলে দলের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় খালিশপুর থানা বিএনপি সাধারণ সম্পাদক এসএম আরিফুর রহমান মিঠু পদত্যাগ করেছেন। তিনি সদ্য বিদায়ী নগর বিএনপির কোষাধ্যক্ষ ছিলেন।

জানা যায়, গত ৯ ডিসেম্বর মহানগর কমিটির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ শীর্ষ সকল নেতাকে বাদ দিয়ে হঠাৎ করেই কেন্দ্র থেকে আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকে খুলনায় বিএনপির রাজনীতিতে বিভক্তি তৈরি হয়।

খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এসএম আরিফুর রহমান মিঠু বলেন, ‘নজরুল ইসলাম মঞ্জুকে অন্যায়ভাবে অব্যাহতি, বিতর্কিত কমিটি ও দলের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় আমি পদত্যাগ করেছি।’ জানা যায়, খালিশপুরে মিঠুর কর্মী-সমর্থকরাও দলের স্ব-স্ব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি

খুলনা বিএনপিতে মঞ্জুকে অব্যাহতি, মিঠুর পদত্যাগ

আপডেট সময় ১১:৫৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১