ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মামার বিরুদ্ধে ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ার দুপচাঁচিয়ায় মামার বিরুদ্ধে আট বছরের ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ওই শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

মামলায় দুপচাঁচিয়া পৌর এলাকার শাহজাহান শেখের ছেলে রাশেদুল ইসলামকে (২০) আসামি করা হয়েছে।

থানার মামলা সূত্রে জানা যায়, বগুড়ার কাহালু উপজেলার একটি গ্রামের অটোভ্যান চালক তার স্ত্রী ও শিশুকে নিয়ে শ্বশুর বাড়ি দুপচাঁচিয়ায় সম্প্রতি বেড়াতে যান। গত ২১ ডিসেম্বর বেলা ১১টায় ভিকটিমের মায়ের চাচাতো ভাই রাশেদুল ইসলাম ভিকটিমকে চিপস খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে।

ভিকটিম রাশেদুলের বাড়ি থেকে তার নানার বাড়িতে ফিরে গেলে তার মা বাবা তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে জিজ্ঞাসা করে জানতে পারে যে, তাকে রাশেদুল ধর্ষণ করেছে। এ ঘটনায় অসুস্থ ভিকটিমকে তার চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে। বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর থেকে ধর্ষক রাশেদুল আত্মগোপনে।

দুপচাঁচিয়া থানার ওসি হাসান আলী ধর্ষণের ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মামার বিরুদ্ধে ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ

আপডেট সময় ১০:৫৯:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১