ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিউজিল্যান্ডে আগের কীর্তি ছাড়িয়ে যেতে চায় টাইগাররা

আকাশ স্পোর্টস ডেস্ক:

নিউজিল্যান্ডের মাটিতে সাদা বলে পারফরম্যান্স যাচ্ছেতাই হলেও ৫ বছর আগে ওয়েলিংটন টেস্টের লড়াই থেকে অনুপ্রেরণা খুঁজছে বাংলাদেশ। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এমনটাই জানালেন।

নিউজিল্যান্ডের মাটিতে এখনও পর্যন্ত ৯ টেস্ট খেলে সবগুলোতেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এর মাঝে ৫টিতে হেরেছে ইনিংস ব্যবধানে। ‘অনুপ্রেরণার’ ২০১৭ সালের ওয়েলিংটন টেস্টে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৯৫ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসের ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ৭ উইকেটে হারে। বিসিবির পাঠানো ভিডিওবার্তায় খালেদ মাহমুদ জানালেন, এবার তারা সেই পাঁচ বছর আগের কীর্তিকেও ছাড়িয়ে যেতে চান।

সুজন বলেন, ‘এর আগে নিউ জিল্যান্ডে আমরা ১০টি (৯টি) টেস্ট খেলেছি, রেকর্ড যেখানে খুব ভালো নয়। ব্যতিক্রম বলা যায় ২০১৬ সালের (২০১৭ সাল) ওয়েলিংটন টেস্ট। ওই টেস্টে শেষ দিনে চা-বিরতির পর হেরে যাই আমরা। তবে ওই টেস্ট থেকেই আমরা প্রেরণা নিচ্ছি যে, সেবার যদি আমরা ৫৯৫ করতে পারি ৮ উইকেটে, ইনিংস ঘোষণা করেছিলাম, এবার আমরা চাই আরও ভালো কিছু করতে। এখনও পর্যন্ত সব ভালো। ছেলেরা ফিট আছে, ভালো আছে। অনুশীলনও ভালো হচ্ছে। আশা করছি, ভালো ক্রিকেট খেলতে পারব। ‘

নিউজিল্যান্ডে থাকা বাংলাদেশ আজ বড়দিনের ছুটি কাটাচ্ছে। আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর অনুশীলন করবে টাইগাররা। এরপর ১ জানুয়ারি থেকে শুরু দুই ম্যাচের টেস্ট সিরিজ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নিউজিল্যান্ডে আগের কীর্তি ছাড়িয়ে যেতে চায় টাইগাররা

আপডেট সময় ০৭:১৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১