ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

রক্তক্ষয়ী সংঘর্ষ ছাড়া পরিত্রাণ নেই: নুর

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে নৈরাজ্য বন্ধে রক্তক্ষয়ী সংঘর্ষ ছাড়া শান্তিপূর্ণ ভাবে কোন পরিত্রাণ নেই বলে মন্তব্য করেছেন গন অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।

শুক্রবার (২৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আয়োজিত প্রবাসীদের বিমানবন্দরে হয়রানি ও বিমানের টিকিট মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধনে তিনি এমন মন্তব্য করেন।

নরুল হক নুর বলেন, দেশে যে নৈরাজ্য চলছে, এই নৈরাজ্যের সহজ কোন পরিত্রাণ নেই। রাজপথে রক্ত দেওয়া ছাড়া, রক্তক্ষয়ী সংঘর্ষ ছাড়া, শান্তিপূর্ণ ভাবে কোন পরিত্রাণ নাই। এরা সমস্ত পথকে বন্ধ করেছে, এরা জোর করে ক্ষমতায় আছে। কাজেই আমরা যদি জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের রক্ত দেওয়ার জন্য রাজপথে নামতে হবে। সুশাসন ছাড়া এই নৈরাজ্য বন্ধ হবে না।

দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন নয় উল্লেখ করে নুর বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। জনগণের ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের যে বিধি ব্যবস্থা ছিল, সেই তত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়। এরা যতদিন থাকবে ততদিন ছাত্র-শিক্ষক প্রবাসী কেউ রেহায় পাবে না।

তিনি আরও বলেন, সরকারি হাসপাতালগুলোতে সেবা পেতে হলে মানুষকে পথে পথে ভোগান্তির স্বীকার হতে হয়। এর কি কোন উত্তরণ ঘটছে? দীর্ঘদিন ধরে একই চিত্র আমরা দেখে আসছি। তাই আমাদের কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। যে যেখানে অন্যায় দেখবেন সেখান থেকেই প্রতিবাদ করতে হবে।

মানববন্ধন থেকে গন অধিকার পরিষদ থেকে নুর বিমানবন্দরে অব্যবস্থাপনা বন্ধ এবং বিমানে টিকের মূল্য বিবেচনা করার জন্য এক সপ্তাহ সময় দিয়েছেন। অনাথায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ঘেরাও করা হবে বলেও জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পর্যটন খাতে বড় স্বপ্ন: লক্ষ্য জিডিপির ৭ শতাংশ অর্জন

রক্তক্ষয়ী সংঘর্ষ ছাড়া পরিত্রাণ নেই: নুর

আপডেট সময় ০৪:১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১