ঢাকা ১২:১৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইউক্রেনে আগ্রাসন চালালে কঠিন জবাব পাবে রাশিয়া : আমেরিকা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন হুশিয়ারি দিয়ে বলেছে তারা ইউক্রেনে রাশিয়ার যেকোনো ধরনের আগ্রাসন রুখে দেবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল গত বুধবার এক টেলিফোনালাপে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার ওই টেলিফোনালাপের কথা ঘোষণা করেছে। এটি বলেছে, টেলিফোনালাপে দুই শীর্ষ কূটনীতিক ইউক্রেনসহ অন্যান্য যৌথ চ্যালেঞ্জ মোকাবিলায় পরস্পরকে সহযোগিতা করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ব্লিঙ্কেন ও বোরেল ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন এবং প্রয়োজনে যৌথভাবে যেকোনো উদ্যোগ নেয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, রাশিয়া যদি ইউক্রেনে আগ্রাসন চালায় তাহলে তার ‘বড় ধরনের’ জবাব দিতে হবে।

পর্যবেক্ষকরা বলছেন, প্রাচ্যে নিজের প্রধান প্রতিদ্বন্দ্বী রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করার জন্য সব সময় অজুহাত খোঁজে আমেরিকা। বর্তমানে ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েনের ঘটনা ওয়াশিংটনকে সেই সুযোগ এনেছে দিয়েছে।

পূর্ব ইউরোপকে উত্তেজিত করে তোলার জন্য আমেরিকা এখন অভিযোগ করছে যে, রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালাতে চায়। রাশিয়া এ অভিযোগ বারবার অস্বীকার করলেও আমেরিকা এবং ইউরোপ উত্তেজনা সৃষ্টি করার প্রচেষ্টায় মোটেই কার্পণ্য করছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউক্রেনে আগ্রাসন চালালে কঠিন জবাব পাবে রাশিয়া : আমেরিকা

আপডেট সময় ০৩:৫৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১