ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ৫ জানুয়ারি

আকাশ জাতীয় ডেস্ক:

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হবে অনলাইনে ভর্তি আবেদন প্রক্রিয়া। চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। তারপর ভর্তিপ্রক্রিয়া শেষে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে আগামী ২ মার্চ থেকে। ভর্তির জন্য অনলাইন আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, এবার তিন ধাপে ফল প্রকাশ করে ভর্তি সম্পন্ন করা হবে। প্রথম ধাপে ১৯ ফেব্রুয়ারি ফল প্রকাশ হবে। সর্বশেষ ফল প্রকাশ করা হবে ২৪ ফেব্রুয়ারি। আর ভর্তির সব প্রক্রিয়া শেষ করা হবে ২৮ ফেব্রুয়ারির মধ্যে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৫ জানুয়ারি ভর্তির আবেদন শুরুর আগেই। প্রধানমন্ত্রী নেপাল সফর শেষে দেশে ফেরার পর এ পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে।

তবে শিক্ষাবোর্ডগুলো আগামী ২৯ অথবা ৩১ ডিসেম্বরে ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা।

এবার যেকোনো বয়সের শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে। সাধারণ ও কারিগরি এবং মাদরাসা শিক্ষাবোর্ডের ২০১৯ সালের আগে পাস করা শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বোর্ডের অনুমতি নিয়ে ভর্তি হতে পারবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ৫ জানুয়ারি

আপডেট সময় ১২:২৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১