ঢাকা ০৬:১২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গায়ক ইলিয়াসকে বিয়ে করেছেন নাসিরের সেই সুবাহ!

আকাশ বিনোদন ডেস্ক :

ক্রিকেটার নাসিরের সাবেক প্রেমিকা, মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রাকে বিয়ে করেছেন গায়ক ইলিয়াস হোসাইন! এমনই গুঞ্জন ছড়িয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সুবাহ নিজেই সামাজিক মাধ্যমে গায়ে হলুদের ছবি প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে গণমাধ্যমকে সুবাহ বলেন, ‘হ্যাঁ আমাদের গায়ে হলুদ হয়েছে। ’

তবে গায়ে হলুদের কথা স্বীকার করলেও বিয়ে কবে হয়েছে এ প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি। এ নিয়ে চুপ রয়েছেন ইলিয়াস। ফোনে সাড়া দিচ্ছেন না তিনি।

তবে একটি সূত্র জানাচ্ছে সুবাহ ও ইলিয়াস কিছুদিন আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এ সময় কাছের কয়েকজন মানুষ ছিলেন। ইলিয়াস ও সুবাহ এখন একসঙ্গেই সংসার পেতেছেন রাজধানীর বনানী এলাকায়।

এর আগে কক্সবাজারের একটি হোটেলে অবস্থান করার ছবি প্রকাশ করেন সুবাহ। সেই ছবি সম্পর্কে সুবাহ ফেসবুকে লেখন, শুটিং টাইম। খোঁজ নিয়ে জানা গেছে সুবাহ ও ইলিয়াসের একত্রে কোনো শুটিংয়ের কাজ হয়নি।

ইলিয়াস সংগীতশিল্পী হিসেবে বেশ নাম করেছিলেন। তবে দীর্ঘদিন ধরে তিনি সংগীতে নেই।

এদিকে, ২০১৮ সালে মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার একটি ভিডিও তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। যে ভিডিওতে তিনি জাতীয় দলের এক সময়কার নিয়মিত ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারটি ফাঁস করেছিলেন। তাদের সেই আলোচিত প্রেমের ইতি ঘটেছে আগেই। সুবাহর প্রেমকে পায়ে ঠেলে চলতি বছরের বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) তামিমা তাম্মিকে বিয়ে করেছেন নাসির। এবার এই ক্রিকেটারের স্মৃতি ভুলে ইলিয়াসকে বিয়ে করলেন সুবাহ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গায়ক ইলিয়াসকে বিয়ে করেছেন নাসিরের সেই সুবাহ!

আপডেট সময় ১০:১৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১