ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লামায় সন্তানদের তালাবদ্ধ করে প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে গণধর্ষণ

আকাশ জাতীয় ডেস্ক:

বান্দরবানের লামায় দুই শিশু সন্তানকে ঘরে তালাবদ্ধ করে রেখে প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। একইসঙ্গে দুর্বৃত্তরা ওই নারীকে মারধর করাসহ বসতবাড়িতে লুটপাট চালিয়েছে বলেও জানা গেছে।

বুধবার (২২ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের বৈদ্যভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভুক্তভোগী নারী তার দুই শিশু সন্তানকে নিয়ে নিজ বাড়িতে একা থাকতেন। বুধবার দিনগত রাত আনুমানিক ২টার দিকে শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বের হন ওই নারী। সেসময় আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার মুখ চেপে ধরে এবং তার দুই শিশুকে ঘরে তালাবদ্ধ করে রাখে। পরে ওই নারীকে সারা রাত গণধর্ষণ ও মারধর করা হয়। ধর্ষণের পর দুর্বৃত্তরা বাড়ির আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ গৃহবধূর।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে প্রতিবেশী এক নারী ওই বাড়িতে পানি আনতে গেলে ঘরের জানালা দিয়ে দুই শিশুকে কান্না করতে দেখেন। তিনি এগিয়ে গেলে প্রবাসীর স্ত্রীকে বাড়ির পেছনে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান। পরে জানাজানি হলে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে স্থানীয়দের সহায়তায় ওই নারীকে উদ্ধার করে।

লামা থানার উপ-পরিদর্শক (এসআই) মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, ভিকটিমকে মেডিক্যাল পরীক্ষার জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালের ওয়ান স্টপ সেন্টারে পাঠানো হয়েছে।

একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, ঘটনাটির তদন্ত চলছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে মামলার প্রস্তুতিও চলছে।

এর আগে স্বামী-সন্তানকে জিম্মি করে হত্যার ভয় দেখিয়ে কক্সবাজারে পর্যটক গৃহবধূকে গণধর্ষণ করে তিন যুবক। পরে কক্সবাজার হোটেল-মোটেল জোনের জিয়া গেস্ট ইন নামে হোটেল থেকে বুধবার দিনগত রাত ২টার দিকে তাকে উদ্ধার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। এ ঘটনায় হোটেল ম্যানেজারকে আটকও করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লামায় সন্তানদের তালাবদ্ধ করে প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে গণধর্ষণ

আপডেট সময় ০৮:১৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১