ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

মাকে গলাকেটে হত্যার ২০ মাস পরে ছেলে গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জে নিজের মাকে গলাকেটে হত্যার ২০ মাস পর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতার হয়েছেন নাহিদ ইমরান নিয়ন (৩৬) নামে এক যুবক। বুধবার রাতে গাজীপুর শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি সিরাজগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা মৃত তোজাম্মেল হকের ছেলে।

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুর থেকে নিয়নকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের মাকে হত্যার দায় স্বীকার করেছেন। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

মামলার বরাতে ডিবির ওসি বলেন, ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি মুজিব সড়কের নিজ বাড়ি থেকে রাশিদা খানম (৬৫) নামে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। এরপর থেকেই নাহিদ ইমরান নিয়ন পলাতক ছিলেন।

এদিকে এ ঘটনায় নিহতের ছোট ছেলে নাসির ইমরান নিশাদ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০২০ সালের ১২ জুলাই মামলাটির তদন্তভার ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাকে গলাকেটে হত্যার ২০ মাস পরে ছেলে গ্রেফতার

আপডেট সময় ০৮:১৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১